হোম > জাতীয়

ঋতুপর্ণা চাকমার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আজ বিকেলে সংসদে বাজেট অধিবেশনের এক ফাঁকে নিজ কার্যালয়ে ঋতুপর্ণা চাকমার হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অন্যতম তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার জন্য গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনের এক ফাঁকে নিজ কার্যালয়ে ঋতুপর্ণা চাকমার হাতে এই অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অতীতেও ঋতুপর্ণা চাকমা ও তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছিল। ২০২৫ সালে তাঁর ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য সহায়তার প্রয়োজন হলে তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত ঋতুপর্ণার বাড়িতে গিয়ে তাঁর মায়ের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করেন।

বাংলাদেশ ফুটবলের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ঋতুপর্ণা চাকমা দেশের নারী ফুটবলের সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। ২০২২ ও ২০২৪ সালে সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ে তিনি ছিলেন দলের অন্যতম ভরসা। এ ছাড়া ২০২৫ সালে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়ার অভিযানে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

পাহাড়ি এলাকার একটি সাধারণ পরিবার থেকে উঠে এসে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের স্বাক্ষর রেখে ঋতুপর্ণা চাকমা আজ দেশের অসংখ্য নারী ফুটবলারের অনুপ্রেরণার নাম।

স্টার্টআপ বাংলাদেশ থেকে ৩৬ উদ্যোক্তা প্রতিষ্ঠানে ১০৯ কোটি টাকা বিনিয়োগ হয়েছে: সংসদে তথ্যপ্রযুক্তি মন্ত্রী

বিটিভিতে সম্প্রচারের স্বত্ব ক্রয়ে প্রতারণার ফাঁদ, নাম বললে ‘ইয়ে’ হয়ে যাবে: তথ্য প্রতিমন্ত্রী

ক্রয়ক্ষমতা হ্রাসসহ ১১ কারণে রাজস্ব আদায় কম হচ্ছে: সংসদে অর্থমন্ত্রী

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড অনুমোদনের নথি হাইকোর্টে

পত্রিকার কাটিং নয়, বহুমাত্রিক তথ্য-উপাত্তের ভিত্তিতে তৈরি হয়েছে গবেষণা: টিআইবি

বাংলাদেশের সঙ্গে উত্তেজনা তৈরিতে ভারত পুশ ইন করছে বলে মনে করি না: তথ্য উপদেষ্টা

শর্ত মানলে আ.লীগ নেতা-কর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন: জাহেদ উর রহমান

এমপিদের ‘সঠিক পথে’ রাখার দায়িত্ব ব্যক্তিগত সহকারীদের: চিফ হুইপ

সেনানিবাসে প্রতিরক্ষা উপদেষ্টা ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

জাতীয় বেতন স্কেলের দাবি, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান গ্রাম পুলিশ সদস্যরা