হোম > জাতীয়

জেদ্দা বিমানবন্দর সচল, চলছে বিমানের ঢাকাগামী ফ্লাইটে বোর্ডিং

বিশেষ প্রতিনিধি, ঢাকা

সৌদি আরবের জেদ্দা বিমানবন্দর। ছবি: সংগৃহীত

জেদ্দা বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। নিরাপত্তাজনিত কারণে বিমান চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিমানবন্দর সচল হওয়ায় জেদ্দা থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে বোর্ডিং চলছে।

আজ রোববার জেদ্দা বিমানবন্দরে দায়িত্ব পালনরত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কান্ট্রি ম্যানেজার বিষয়টি নিশ্চিত করেছেন।

কান্ট্রি ম্যানেজার জানান, জেদ্দা বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। ফ্লাইট চলাচল নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। নির্ধারিত সময়েই ঢাকার উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

এর আগে নিরাপত্তাজনিত কারণে জেদ্দা বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল বন্ধ হওয়ার আশঙ্কায় ঢাকাগামী বিমানের যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সেই অনিশ্চয়তা কেটে গেছে।