হোম > জাতীয়

‘আমার সাথে পুলিশ নাই, মুরগি আছে’

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সংসদে প্রাণীসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ। ফাইল ছবি

কুষ্টিয়ার নদীপথে নৌ পুলিশের জন্য থানা স্থাপনের দাবি জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সংরক্ষিত আসনের বিএনপির সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। পরে জবাবে প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ বলেন, ‘পুলিশ আমার সাথে নাই, মুরগি আছে।’ এ সময় সংসদ সদস্যদের মধ্যে হাসির রোল পড়ে যায়।

জাতীয় সংসদে আজ মঙ্গলবার সংরক্ষিত আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন সম্পূরক প্রশ্ন করতে গিয়ে কুষ্টিয়ার দৌলতপুর, মিরপুর, কুমারখালী ও খোকসা এলাকা ঘিরে নদীপথে নিরাপত্তাব্যবস্থার প্রসঙ্গ তোলেন। প্রথমে তিনি পানিসম্পদমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে কথা শুরু করলেও একপর্যায়ে তিনি নৌ পুলিশের থানা স্থাপনের আবেদন জানান।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফরিদা ইয়াসমিনের কাছে জানতে চান, তিনি নৌ পুলিশের থানা চাইছেন কি না।

ফরিদা ইয়াসমিন বলেন, তিনি নৌ পুলিশের থানা স্থাপনের আবেদন করছেন।

এরপর স্পিকার মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদের দিকে তাকিয়ে বলেন, ‘মাননীয় প্রাণিসম্পদমন্ত্রী, আপনার আন্ডারে আছে নাকি থানা-পুলিশ? কিছু উত্তর দিন।’

জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘না, মুরগি আছে, পুলিশ আমার সাথে নাই।’ এই জবাবে সংসদে হাসির রোল ওঠে।

মন্ত্রী আরও বলেন, তবে ওই এলাকায় কেউ যদি তাঁর ‘রিজার্ভের মাছ’ ধরে, সে ক্ষেত্রে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করে কিছু পুলিশ পাঠানোর কথা বলতে পারেন।

প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘এ ছাড়া আমার কিছু করার নাই।’ পরে স্পিকার জানান, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবেন।

স্বাস্থ্যমন্ত্রী...সো বিজি: স্পিকার

এনসিপির সমাবেশে হামলায় সংসদে আখতারের ক্ষোভ, পরে যা বললেন আইনমন্ত্রী

সংসদে ‘খুল্লাম খুল্লা’ ফোন ব্যবহার, এমপিদের সতর্ক করলেন স্পিকার

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি চলবে বুধবারও

প্রশ্নপত্র ফাঁসের সাজা ৫ বছরের কারাদণ্ড, সংসদে বিল পাস

দেশি জাতের গবাদিপশু উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নৌযান চলাচলে সতর্ক থাকতে বলল বিআইডব্লিউটিএ

মানবতাবিরোধী অপরাধে দল হিসেবে আওয়ামী লীগের প্রাথমিক সম্পৃক্ততা মিলেছে: চিফ প্রসিকিউটর

সরকারি চাকরিতে শূন্য পদ ৫ লাখের বেশি, ক্যাডার ৮ হাজার: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘস্থায়ী করার সঙ্গে জড়িত কর্মকর্তাদের চিহ্নিত করা হচ্ছে: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী