হোম > জাতীয়

হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বিচারপতি মো. রেজাউল হাসান। ছবি: সংগৃহীত

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্ত চলমান থাকা হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ করেছেন।

আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

হাবিবুর রহমান সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, গতকাল সোমবার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র দিয়েছিলেন। আর গতকালই এটি রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এর আগে বিচারপতি মো. রেজাউল হাসানের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে দুর্নীতির অভিযোগ করা হয়। যার তদন্ত এখন চলমান রয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশে ২৫ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা ভিওনের, লক্ষ্য ১০০ কোটি ডলারের এফডিআই

বনানীতে চিরনিদ্রায় শায়িত মুস্তাফা মনোয়ার

হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

রায়ের পরও হাসলেন ইনু

শেখ হাসিনার মৃত্যুদণ্ড হলে ইনুর ১০ বছর হতে পারে না: চিফ প্রসিকিউটর

বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা

ফার্নেস তেলের দাম কমল লিটারে ৪ টাকা ৪৪ পয়সা

আমরা যারা পাবলিক ফিগার, প্রতিনিয়ত সাইবার নিপীড়নের শিকার হচ্ছি: রুমিন ফারহানা

জুনে মব সহিংসতায় নিহত ৩৩, আহত বেড়েছে ৭৭ শতাংশ: এমএসএফ

এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন—সংসদে জামায়াত এমপির প্রশ্ন