হোম > জাতীয়

নির্বাচনে কোনো অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নির্বাচনে একটি অপশক্তি বিশৃঙ্খলা করতে চেষ্টা করবে। কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেদিকে লক্ষ রাখতে হবে। কোনো অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া যাবে না। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের একসাথে কাজ করতে হবে।’ 

বৃহস্পতিবার সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ বাসভবনে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন। বৈঠকে উপস্থিত একাধিক নেতা এ তথ্য জানিয়েছেন। 

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নির্বাচনী আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারের আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করা যাবে না। নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচন আচরণবিধি প্রতিপালন করতে হবে। এর কোনো ব্যত্যয় ঘটানো যাবে না। 

নেতা-কর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ সরকারের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির ব্যাপক প্রচার চালাতে হবে। জনগণের দোরগোড়ায় যেতে হবে। সরকারের সাফল্যের কথা তুলে ধরতে হবে। সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উজ্জীবিত করে রাজপথে নামাতে হবে।’

শেখ হাসিনা নেতা-কর্মীদের উদ্দেশে আরও বলেন, ‘আমার মা, বাবা, ভাই নেই। আপনারাই আমার সব। আমার সবকিছুই আপনারা দেখবেন।’ 

বাসন্তী প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বিএনপি ক্ষমতায় থেকে বাসন্তীর জন্য কিছুই করেনি। শুধু ফায়দা লুটেছে। আমি পায়ে হেঁটে বাসন্তীর বাড়ি গিয়েছিলাম। আওয়ামী লীগ এখন ক্ষমতায়। আমরা বাসন্তীর অবস্থার পরিবর্তন করেছি।’ 

এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী থান, সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সিনিয়র সহসভাপতি মো. ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ফোরকান বিশ্বাসসহ টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বেসরকারি খাত: সুরক্ষিত হচ্ছে চাকরি-সুবিধা

স্থানীয় সরকার নির্বাচন: প্রস্তুতি নিচ্ছে ইসি, তৈরি হচ্ছে বিধিমালা, বাড়ছে জামানত

রেকর্ড ১৭২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, তবু লোডশেডিং

ইসির কাছে প্রার্থীদের আয়কর ও নির্বাচনী ব্যয়ের তথ্য চেয়েছে সুজন

গাইবান্ধায় কুকুরের কামড়ে ৫ মৃত্যু: তদন্ত ও প্রতিবেদন দিতে নির্দেশ হাইকোর্টের

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিল পিডিবি

সাবেক এমপি আবুল হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

রেলওয়ের জমি-ট্রেনে বিজ্ঞাপনে নতুন নীতিমালা

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও চারজন

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে খোলা হয়েছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ