হোম > জাতীয়

রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান

আজকের পত্রিকা ডেস্ক­

শুক্রবার সকালে কুতুপালংয়ের ৪ নম্বর এক্সটেনশন ক্যাম্পের সমাবেশস্থলে পৌঁছান খলিলুর রহমান। ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি খলিলুর রহমান কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন। আজ শুক্রবার সকালে তিনি কুতুপালংয়ের ৪ নম্বর এক্সটেনশন ক্যাম্পের সমাবেশস্থলে পৌঁছান।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম রোহিঙ্গা আশ্রয়শিবির সফর।

শুক্রবার সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে খলিলুর রহমান কুতুপালং ৪ নম্বর এক্সটেনশন ক্যাম্পের নির্ধারিত সমাবেশস্থলে উপস্থিত হন। এ সময় সেখানে উপস্থিত রোহিঙ্গা শরণার্থীরা করতালির মাধ্যমে তাঁকে স্বাগত জানান।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির বক্তব্য শোনার জন্য সকাল থেকেই কুতুপালং ৪ নম্বর এক্সটেনশন ক্যাম্পের মাঠে হাজার হাজার রোহিঙ্গা শরণার্থী সমবেত হন।