হোম > জাতীয়

পাইপলাইন প্রতিস্থাপন: ২১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

শীতলক্ষ্যা নদী ও আদমজী ইপিজেড এলাকায় ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন প্রতিস্থাপনের কাজ করবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এই জরুরি মেরামতের কারণে আগামীকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা ২১ ঘণ্টা নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জসহ বড় একটি এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। তিতাস গ্যাসের এক বিজ্ঞপ্তিতে আজ বুধবার এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শীতলক্ষ্যা নদীর পশ্চিম দিকের বিশাল একটি অংশে গ্যাসের এই সংকট দেখা দেবে। এলাকাগুলো হলো—পুরো নারায়ণগঞ্জ শহর, পঞ্চবটি ও মুক্তারপুর, মুন্সিগঞ্জ জেলা সদর, কেরানীগঞ্জের জিনজিরা এলাকা ও শ্যামপুর (বিসিক) শিল্প এলাকা।

এ ছাড়া এসব এলাকার আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের সরবরাহ পুরোপুরি বন্ধ থাকতে পারে অথবা গ্যাসের চাপ একেবারেই কম থাকতে পারে।

তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, আদমজী ইপিজেডের ভেতরে থাকা ২০ ইঞ্চি ব্যাসের একটি সঞ্চালন পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। সঞ্চালনব্যবস্থা সচল ও নিরাপদ রাখতে এটি প্রতিস্থাপন করা জরুরি হয়ে পড়েছে। পাইপলাইন প্রতিস্থাপন একটি জটিল প্রক্রিয়া। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

ব্রিকসে অংশগ্রহণ ও এসসিওর অংশীদার হতে বাংলাদেশকে চীনের সমর্থন

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন শনিবার

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

বিধানসভায় ১০ হাজার পুশব্যাকের বিষয়ে বাংলাদেশে দালিলিক তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের পথে প্রধানমন্ত্রী

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডরে আগ্রহ বেইজিংয়ের

সীমান্ত দিয়ে মাদক পাচার ঠেকাতে কঠোর হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরে ১৭টি সমঝোতা স্মারক সই

বেনজীরকে ফেরানোর বিষয়ে আমিরাত সরকার এখনো কিছু জানায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক