হোম > জাতীয়

বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মাহবুব মোর্শেদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল করেছে সরকার।

মাহবুব মোর্শেদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে বুধবার (১ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ১৭ আগস্ট দুই বছরের চুক্তিতে মাহবুব মোর্শেদকে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।

গত ১৮ ফেব্রুয়ারি রাজধানীর পল্টনে বাসসের কার্যালয়ে মাহবুব মোর্শেদের বিরুদ্ধে বিক্ষোভ করে প্রতিষ্ঠানটির সাংবাদিক-কর্মচারীদের একটি অংশ। এরপর তাঁরা তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করেন। পরে বিক্ষোভের মুখে অফিস ছেড়ে চলে যান মাহবুব মোর্শেদ। এ বিষয়ে ফেসবুকে পোস্টে মাহবুব মোর্শেদ অভিযোগ করে লিখেছিলেন, মব তৈরি করে তাঁকে অপসারণের জন্য চাপ তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি চার সদস্যের একটি কমিটি গঠন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

রোমে ২৮ ঘণ্টার বেশি সময় আটকা ফ্লাইট, চরম ভোগান্তিতে বাংলাদেশি পাসপোর্টধারীরা

আয়নাঘরের সঙ্গে সংশ্লিষ্টদের সবাইকে বিচারের আওতায় আনা হবে: চিফ প্রসিকিউটর

রোববার চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী

হাসিনা কার্ড খেলবেন আবার বন্ধুত্বও চাইবেন, দুটি একসঙ্গে চলতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রোমে বিকল উড়োজাহাজ মেরামতে যাচ্ছে বিমানের প্রকৌশলী দল ও যন্ত্রাংশ

ফ্যাসিবাদের সুবিধাভোগীরা জ্বালানি খাতকে অস্থিতিশীল করতে বেশ সক্রিয়: প্রধানমন্ত্রী

সাড়ে ৬ বছরে ১৬ হাজার মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত ১৫৭১২

সরকারের কাজের তথ্যভিত্তিক দলিল অপপ্রচারের জবাব দেবে: রিজভী

ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্সের কমিশনিং ও ফেলোশিপ ডে উদ্‌যাপন