হোম > জাতীয়

গ্রামীণ কল্যাণের কাছে বকেয়া কর আদায়ে হাইকোর্টের রায় স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

পুনর্মূল্যায়নের পর পাঁচটি করবর্ষের বিপরীতে গ্রামীণ কল্যাণের কাছ থেকে ৬৬৬ কোটি টাকা বকেয়া কর আদায়ে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন চেম্বার আদালত। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গ্রামীণ কল্যাণের করা পৃথক লিভ টু আপিলের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক আজ রোববার এ আদেশ দেন।

এ ছাড়া গ্রামীণ কল্যাণের লিভ টু আপিল শুনানির জন্য আগামী ১৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন চেম্বার আদালত। ওই দিন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে।

গ্রামীণ কল্যাণের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল, আবদুল্লাহ আল মামুন ও সরদার জিন্নাত আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদি হাসান।

আইনজীবী আবদুল্লাহ আল মামুন বলেন, রায় স্থগিতের ফলে আপাতত অর্থ আদায়ে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না।

ড. ইউনূসের বিষয়ে এ আইনজীবী বলেন, ২০২৪ সালের পর থেকে সাবেক প্রধান উপদেষ্টা এই প্রতিষ্ঠানের সঙ্গে আর নেই।

এর আগে পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের বিপরীতে ৬৬৬ কোটি টাকা প্রদেয় কর দাবির বিষয়ে কর কমিশনারের সিদ্ধান্তের বৈধতা নিয়ে গ্রামীণ কল্যাণের করা পৃথক রিট খারিজ করে দেন হাইকোর্ট। বিষয়বস্তুর ওপর শুনানি শেষে ২০২৪ সালের ৪ আগস্ট হাইকোর্ট ওই রায় দেন। আওয়ামী লীগ সরকারের পতন হয় রায়ের পরদিন। পরে ওই বছরের ২৯ আগস্ট রায়টি প্রত্যাহার করে নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়।

রায় প্রত্যাহারের কারণ হিসেবে বলা হয়, বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি এক সময় এসব মামলায় সরকারের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরপর পুনরায় শুনানি শেষে রিট খারিজ করে দেন হাইকোর্ট।

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ মন্ত্রিসভায় অনুমোদন

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

পদত্যাগ করলেন পিএসসির দুই সদস্য

শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন

দুর্গাপূজায় স্পিকার হাফিজ উদ্দিনের শুভেচ্ছাবার্তা

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চাইল সরকার

পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে যেকোনো এলাকাকে সুন্দর করা সম্ভব: প্রধানমন্ত্রী

মা ইলিশ সংরক্ষণে ১১১ এমপিকে ডিও লেটার দিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৯: কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের শোক

কৃষিকে কেবল জীবিকা নয়, লাভজনক খাত হিসেবে প্রতিষ্ঠার তাগিদ