হোম > জাতীয়

কালোটাকা সাদার সুযোগ নিয়ে সংসদে পরস্পর বিরোধী অবস্থানে দুই এমপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১৫ শতাংশ কর দিয়ে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়ার বিরোধিতা করে জাতীয় সংসদে বক্তব্য রেখেছেন জাতীয় পার্টির এমপি মাসুদ উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ১৫ শতাংশ কর দিয়ে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে। এতে সৎ করদাতাদের নিরুৎসাহিত এবং যাঁরা কর দেন না, তাঁদের উৎসাহিত করা হচ্ছে। এটি কোন বিবেচনায় যুক্তিসংগত? গতকাল রোববার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

মাসুদ উদ্দিন বলেন, কালোটাকা দুই রকম। একটা বেশি কালো, আরেকটা কিছুটা কম কালো। কম কালো যেটা, তা অর্জনের রাস্তা বৈধ কিন্তু কর দেননি—যেমন চিকিৎসক, আইনজীবীদের আয়। এটা কর দিয়ে বৈধ করার সুযোগ দেওয়া যায়। কিন্তু যেটার অর্জনের রাস্তাই অবৈধ সেটাকে কোনোভাবেই বৈধতা দেওয়া যাবে না। এ ক্ষেত্রে দিতে হলেই জরিমানা দিয়ে এবং বিনিয়োগের শর্ত দিয়ে তা করা যেতে পারে।

অন্যদিকে সম্পূর্ণ বিপরীত মত দিয়েছেন কিশোরগঞ্জের স্বতন্ত্র এমপি সোহরাব উদ্দিন। তিনি বলেন, এর আগে ১০ শতাংশ কর দিয়ে অপ্রদর্শিত আয় প্রদর্শনের সুযোগ দেওয়া হয়েছিল। কেউ টাকা সাদা করেনি। ১৫ শতাংশ কর দিতে হলে কেউ অপ্রদর্শিত আয় প্রদর্শন করবে না। এটি ৫ শতাংশ করা হলে বিপুল অপ্রদর্শিত আয় প্রদর্শন করবে মানুষ।

শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত: শিক্ষার্থীদের জন্য বাস চালুর উদ্যোগ ঢাকাসহ বড় শহরে

জুলাইয়ে শহীদ ও আহতদের পরিবারের অংশগ্রহণে স্মরণসভা

জিডিপিতে ৬–৭ শতাংশ অবদান নিশ্চিতে ১,৪৯৮ পর্যটন আকর্ষণের মাস্টারপ্ল্যান সরকারের

মিয়ানমার থেকে গ্যাস আনতে চায় সরকার

মৃত্যুর আগে জবানবন্দিতে যা বলেছিলেন ওসমান হাদি

জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার করবে সরকার: মাহদী আমিন

যাত্রাবাড়ীর মামলাগুলো সর্বোচ্চ অগ্রাধিকারে রয়েছে, দ্রুতই তদন্ত শেষ হবে: চিফ প্রসিকিউটর

৭ মাত্রার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ফায়ার সার্ভিসের ডিজি

তরুণ উদ্ভাবকেরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার