হোম > জাতীয়

সচিবালয়ে নিজ কক্ষে লাইট-এসির ব্যবহার কমালেন প্রধানমন্ত্রী, বিদ্যুৎ সাশ্রয়ে আহ্বান

বাসস, ঢাকা 

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: বিএনপি মিডিয়া সেল

প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি নিজেও বিদ্যুৎ ব্যবহারকে সাশ্রয়ী করতে সচিবালয়ে নিজের কক্ষের অর্ধেক লাইট ও শীতাতপনিয়ন্ত্রণ কমিয়ে দিয়েছেন। একই সঙ্গে তিনি সকল মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন।

প্রধানমন্ত্রী লাইট কম ব্যবহার করে দিনের বেলা অফিস বা বাড়িঘরের জানালার পর্দা সরিয়ে সূর্যের আলো ব্যবহারেরও পরামর্শ দেন।

আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেন।

অতিরিক্ত প্রেস সচিব জানান, আজ সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজের দপ্তরে আসেন। তিনি অফিসে এসে নিজের কক্ষের ৫০ শতাংশ লাইটের সুইচ অফ করে দেন এবং এসির বিদ্যুৎ-প্রবাহ ২৫ দশমিক ১ মাত্রায় নিয়ে আসেন। এই মাত্রা নিলে বিদ্যুৎ খরচ কম হয়। শুধু তা-ই নয়, প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিসভার বৈঠকে প্রবেশ করেই কক্ষের অর্ধেক লাইট বন্ধ করে দিতে এবং এসির মাত্রা কমিয়ে দিতে বলেন।

সচিবালয়ের ১ নম্বর ভবনটি প্রধানমন্ত্রীর দপ্তর। এই দপ্তরে মন্ত্রিপরিষদ বিভাগসহ প্রধানমন্ত্রীর অধীনস্থ বিভিন্ন বিভাগ রয়েছে।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রীর এই ব্যতিক্রমী উদ্যোগের পরে তাঁর দপ্তরের সব কক্ষে তাৎক্ষণিকভাবে অর্ধেক লাইট বন্ধ এবং এসির মাত্রা কমানো হয়।

প্রধানমন্ত্রী সচিবালয়ের সব মন্ত্রণালয়, সারা দেশে সরকারি অফিস-আদালত, বেসরকারি ভবন, শপিং মল, বিপণিবিতানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সবার প্রতি আহ্বান জানান।

আন্তসীমান্ত পানিবণ্টন চুক্তি পর্যালোচনা করা হচ্ছে: সংসদে মন্ত্রী এ্যানি

কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

জনপ্রশাসনে ৬ মাসে ২৮৭৯ নিয়োগ হবে: সংসদে প্রতিমন্ত্রী

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ

১ লাখ স্বাস্থ্যকর্মী, ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা, ১৩ জনের মৃত্যুদণ্ড: সংসদে আইনমন্ত্রী

সংসদে মামুনুল হককে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ, নিজের মন্তব্যও বাদ দিলেন স্পিকার

সিলেটের ডিসি সারওয়ারকে প্রত্যাহার

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান