হোম > জাতীয়

ইশরাক কাজটা ভালোই করেছেন, তবে অস্ত্র হাতে নেওয়া ঠিক হয়নি: স্পিকার

ভোলা প্রতিনিধি

ভোলার লালমোহন উপজেলা পরিষদে গণসংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: আজকের পত্রিকা

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন কাজটা ভালোই করেছেন। পুলিশের ওপর গুলি বর্ষণ করে একদল মাদকসেবী, তাদের দমন করতে গিয়েছিলেন। তবে তাঁর হাতে অস্ত্র নেওয়াটা ঠিক হয়নি। এটা মানায় না।

আজ মঙ্গলবার দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

স্পিকার আরও বলেন, সরকারের প্রতিমন্ত্রী হিসেবে তাঁর সঙ্গে বডিগার্ড আছে। পুলিশ বাহিনী যদি দুর্বল হয়, দলীয় কর্মী বাহিনী যেতে পারে। কিন্তু আইনি হোক আর বেআইনি হোক, মন্ত্রী পর্যায়ের একজন নেতার হাতে অস্ত্র শোভা পায় না। যে কারণে প্রধানমন্ত্রী তাঁকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন।

আন্তর্জাতিক সংসদীয় ইউনিয়নের (আইপিইউ) এশিয়া প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে এ গণসংবর্ধনা দেওয়া হয়। লালমোহন উপজেলা এবং পৌরসভা বিএনপি ও এর সহযোগী সংগঠন এ গণসংবর্ধনার আয়োজন করেছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ‘চোরের দল’ বলে মন্তব্য করে স্পিকার হাফিজ উদ্দিন বলেন, আওয়ামী লীগ ভেবেছে লুটপাট করে কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। মনে করেছিল এভাবেই জীবন যাবে। হাজার হাজার কোটি টাকা নিয়ে তারা দেশ থেকে পালিয়ে গেছে। বর্তমান সরকার দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

স্পিকার বলেন, ‌‌বর্তমানে প্রত্যেকের বাক্‌স্বাধীনতা আছে। তাঁরা সরকার ও সরকারপ্রধানের সমালোচনা করতে পারবেন। একজন নারী এমপির বিরুদ্ধে একটি হাসপাতাল দখলের অভিযোগ পাওয়ায় প্রধানমন্ত্রী তাঁকেও পদত্যাগের নির্দেশ দিয়েছেন। প্রতিমন্ত্রী ইশরাক হোসেনও পদত্যাগ করেছেন। যা অতীতে কোনো দল তার দলের এমপি ও মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমান আপসহীন হওয়ায় সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিফাত বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মজুমদার, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাবুল প্রমুখ।

স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

রাজশাহীর ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী

দুর্গাপূজায় ১ হাজার ৮৪১ মণ্ডপে নিরাপত্তা দিচ্ছে এসআরবি

রাজশাহীতে জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর: ‘কৌশলগত অংশীদারত্ব’ আরও জোরদারের আশা টোকিওর

ভোট দেওয়া-না দেওয়া সবার সরকার হতে চাই: রংপুরে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর ​জাপান সফরে ৮ চুক্তির লক্ষ্য, চারটি চূড়ান্ত: পররাষ্ট্রসচিব

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

সব ধর্মের মানুষকে নিয়ে সমৃদ্ধ দেশ গড়তে চাই: রংপুরে পথসভায় প্রধানমন্ত্রী

ধর্ম দিয়ে বিভেদ নয়, আমাদের পরিচয় আমরা বাংলাদেশি: প্রধানমন্ত্রী