হোম > জাতীয়

৯৯৯-এ কল দিয়ে পাচার থেকে বাঁচলেন তিন তরুণী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভারতে কাজ দেওয়ার কথা বলে তিন তরুণীকে গত বুধবার ঝিনাইদহের মহেশপুরের সীমান্তবর্তী যাদবপুর ইউনিয়নের জলুলী গ্রামে নিয়ে যান মুন্নী নামের এক নারী। সেখানে একটি বাড়িতে তাঁদের তিন দিন বন্দী রাখা হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে ভুক্তভোগী এক তরুণী তাঁদের উদ্ধারের অনুরোধ জানালে, মহেশপুর থানা-পুলিশ তাঁদের উদ্ধার করে।

আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার। তিনি জানান, গতকাল শনিবার ২৫ বছর বয়সী এক তরুণী রাত ২টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে উদ্ধারের অনুরোধ জানান। তিনি বলেন তাঁর সঙ্গে থাকা অন্য দুজনের বয়স ২২ ও ৪০ বছর। যেকোনো সময় তাঁর কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়া হতে পারে। তাই যেন দ্রুত উদ্ধার করা হয়।

এ বিষয়ে মহেশপুর থানার উদ্ধারকারী দলের নেতৃত্ব দেওয়া উপপরিদর্শক (এসআই) শরীফুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, সংবাদ পেয়ে মহেশপুর থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে তিন নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। নারী তিনজনকে তাঁদের অভিভাবকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। তাঁরা ঢাকার ডেমরার বাসিন্দা।

পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে মালদ্বীপের প্রেসিডেন্টের চা-চক্র, সফরকে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ বলছে মালে

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া সংবাদ নয়, মতামত হতে পারে: তথ্যমন্ত্রী

জাতীয় নিরাপত্তায় আধুনিক প্রযুক্তি ও সমন্বয়ের বিকল্প নেই: প্রতিরক্ষা উপদেষ্টা

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, মানুষকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

অফিস করবেন বঙ্গভবনে, থাকবেন স্পিকারের বাসভবনে

পোশাকশিল্পের পর সেমিকন্ডাক্টরই হতে পারে অর্থনীতির নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা কে হচ্ছেন

পদত্যাগ করলেও যেসব সুযোগ-সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন