বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক নাজনীন সুলতানাকে বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগ দিয়েছে সরকার।
তাঁকে ওই পদে নিয়োগ দিয়ে আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
একই সঙ্গে বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসকে ডিসির পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।