হোম > জাতীয়

ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

হামের মতো টিকা ব্যবস্থাকে রাষ্ট্রীয় থেকে প্রাইভেট খাতে দেওয়ার অশুভ ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সব উপদেষ্টার বিষয়ে তদন্তের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। পাশাপাশি সাবেক প্রধান উপদেষ্টার সব বিশেষ সহকারী ও তৎকালীন প্রেস সচিবেরও বিরুদ্ধে তদন্তের দাবি জানানো হয়েছে।

সেই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

আজ সোমবার ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্যসচিব, স্বরাষ্ট্রসচিবসহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অন্য সচিবদের এই নোটিশ পাঠানো হয়।

নোটিশ প্রাপ্তির ৫ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন ও ড. মুহাম্মদ ইউনূস এবং তাঁর সব উপদেষ্টাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করেছেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী।

লাইসেন্সধারী রিক্রুটিং প্রতিষ্ঠানের বড় অংশই অনিয়মে জড়িত: প্রতিমন্ত্রী নুরুল হক

২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সৌরবিদ্যুৎ প্রকল্পে ১২০ একর জমি ইজারা দেবে সেতু কর্তৃপক্ষ

জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যবহার করা যাবে না: তথ্যমন্ত্রী

ফার্নেস অয়েলের দাম লিটারে কমল ৮ টাকা ৭১ পয়সা

আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

কিছুই বদলায়নি, যারা ঘুষ খেত তারা এখনো ঘুষ খাওয়ার ফন্দিফিকির করছে: মির্জা ফখরুল

মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায়

হজ ফ্লাইটের টিকিটের দাম কমে ১ লাখ ৩০ হাজার টাকা