হোম > জাতীয়

সপরিবারে মা-বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সপরিবারে মা-বাবার কবর জিয়ারত করেছেন তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মা-বাবার কবর জিয়ারত করেছেন। আজ মঙ্গলবার রাতে তিনি রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত তাঁর বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার সমাধিস্থলে যান।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, তাঁর ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান।

সপরিবারে মা-বাবার কবর জিয়ারত করেছেন তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

এদিকে, তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর আগামীকাল বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মন্ত্রিসভার প্রথম বৈঠক। এদিন সচিবালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে যোগ দেওয়ার আগে সাভার জাতীয় স্মৃতি সৌধ ও মা-বাবার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

৫০ জনের মন্ত্রিসভায় ৪১ জনই নতুন

বুধবার সচিবদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার-সেক্রেটারি সিমা মালহোত্রার সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের পরিকল্পনামন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

মা-বাবার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর মন্ত্রিসভার প্রথম বৈঠকে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ