হোম > জাতীয়

জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক অধ্যাপক মোসলেম আলীর ৮৬তম জন্মবার্ষিকী

বিজ্ঞপ্তি

জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক অধ্যাপক মোসলেম আলী। ছবি: সংগৃহীত

কিংবদন্তি শিক্ষক, শিক্ষা ক্যাডারের গৌরব ও জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক অধ্যাপক মোসলেম আলীর ৮৬তম জন্মবার্ষিকী ৭ ফেব্রুয়ারি। ১৯৩৯ সালের এদিনে নাটোরের সিংড়া উপজেলার জোড় মল্লিকা গ্রামে জন্ম নেওয়া অধ্যাপক মোসলেম আলী আজও তাঁর কর্ম ও অবদানের জন্য স্মরণীয়।

শিক্ষাজীবনে রাজশাহী কলেজ থেকে রসায়নে স্নাতক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করে তিনি ১৯৬৩ সালে পূর্ব পাকিস্তান শিক্ষা সার্ভিস কমিশনের মাধ্যমে রাজশাহী কলেজে রসায়নের প্রভাষক পদে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি সিলেট এমসি কলেজ, বগুড়া আজিজুল হক কলেজ, খুলনা বিএল কলেজ, রাজশাহী কলেজ, নাটোর এনএস কলেজ, পাবনার সরকারি এডওয়ার্ড কলেজসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

১৯৮৯ সালে সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিয়ে তিনি কলেজের শিক্ষার মানোন্নয়নে অসামান্য অবদান রাখেন। তাঁর নেতৃত্বে নিউ গভ. ডিগ্রি কলেজ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কলেজের মর্যাদা লাভ করে এবং তিনিও জাতীয় শ্রেষ্ঠ অধ্যক্ষের স্বীকৃতি পান।

পরে সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং জাতীয় জাদুঘরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক, সংস্কৃতি মন্ত্রণালয়ের ‘ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের’ পরিচালক এবং কৃষিভিত্তিক শিল্প সংগঠন ‘বাপা’র উপদেষ্টা হিসেবে কাজ করেন।

অধ্যাপক মোসলেম আলী ২০২১ সালের ১৬ এপ্রিল মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর ঠিক চার দিন পর স্ত্রী মিসেস শরীফা আলীও মারা যান। দুজন রাজশাহী গোরহাঙ্গা কবরস্থানে পাশাপাশি শায়িত আছেন। আমাদের মধ্য থেকে হারিয়ে গেলেও অধ্যাপক মোসলেম আলী তাঁর কাজের মাঝে বেঁচে থাকবেন অনন্তকাল।

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া সংবাদ নয়, মতামত হতে পারে: তথ্যমন্ত্রী

জাতীয় নিরাপত্তায় আধুনিক প্রযুক্তি ও সমন্বয়ের বিকল্প নেই: প্রতিরক্ষা উপদেষ্টা

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, মানুষকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

অফিস করবেন বঙ্গভবনে, থাকবেন স্পিকারের বাসভবনে

পোশাকশিল্পের পর সেমিকন্ডাক্টরই হতে পারে অর্থনীতির নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা কে হচ্ছেন

পদত্যাগ করলেও যেসব সুযোগ-সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

বন্যা পরিস্থিতি: সার্বিকভাবে উন্নতি হলেও বৃষ্টিতে নতুন প্লাবনের শঙ্কা