হোম > জাতীয়

একুশের প্রথম প্রহরে তিন বাহিনীর প্রধানদের শ্রদ্ধা নিবেদন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে তিন বাহিনীর প্রধানেরা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন। শুক্রবার রাত ১২টা ১৯ মিনিটে তাঁরা এই শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে রাত ১২টা ১২ মিনিটে বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং রাত ১২টা ২১ মিনিটের দিকে শহীদ মিনার ত্যাগ করেন।