হোম > জাতীয়

ঢাকায় কূটনীতিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএম অফিস

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার (৬ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিকদের সম্মানে এই ইফতারের আয়োজন করেন তিনি।

ইফতার অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে ছিলেন জুবাইদা রহমান ও জাইমা রহমান। ছবি: পিএম অফিস

ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।