হোম > জাতীয়

আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক পদে পদায়ন-সংবর্ধনা অনুষ্ঠিত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

অতিরিক্ত মহাপরিচালক ও আনসার-ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট মো. সাইফুল্লাহ রাসেলের র‍্যাংক ব্যাজ পরিধান ও সংবর্ধনা অনুষ্ঠান সোমবার (২৪ আগস্ট) অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে উৎসবমুখর পরিবেশে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক ও আনসার-ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট মো. সাইফুল্লাহ রাসেলের র‍্যাংক ব্যাজ পরিধান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ ও অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ তাঁকে নতুন পদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ যথাযথ যোগ্যতা এবং সময়োপযোগী সক্ষমতা ও পেশাদারত্ব অর্জনের মাধ্যমে অতিরিক্ত মহাপরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত মো. সাইফুল্লাহ রাসেলের দীর্ঘদিনের সাংগঠনিক আস্থা ও নিষ্ঠার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন যে এই পদোন্নতির ধারাবাহিকতায় আনসার-ভিডিপি একাডেমির প্রশিক্ষণ কার্যক্রমে উৎকর্ষ ও আধুনিকায়নের মাধ্যমে আগামী দিনে বাহিনী সুবৃহৎ পেশাদার প্যারামিলিটারি ফোর্স হিসেবে প্রতিষ্ঠিত হবে।

মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আরও আশা প্রকাশ করেন যে ১৮তম বিসিএসের এই কর্মকর্তা তাঁর পেশাদারত্ব এবং অভিজ্ঞতাকে বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও কল্যাণে আরও দৃঢ়ভাবে কাজে লাগাতে অধীনস্থদের সঠিক পথ প্রদর্শনে অনুপ্রাণিত করবেন।

অনুষ্ঠানে বাহিনীর সদর দপ্তরের কর্মকর্তা, আমন্ত্রিত কর্মকর্তা, বিভিন্ন জোনের অধিনায়ক, জেলা কমান্ড্যান্টরা উপস্থিত ছিলেন।

স্বাক্ষরেই থমকে আছে সংস্কার

ধর্মীয় উৎসব পালনে নিরাপত্তা চাওয়ার পরিস্থিতি দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক চাপে জিম্মি রাষ্ট্র সংস্কার: টিআইবি

প্রতিটি ধর্মই মানুষকে সত্য, ন্যায় ও মানবকল্যাণের শিক্ষা দেয়: রাষ্ট্রপতি

৮-১০ লাখে যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস, গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি কর্মচারী

দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

সাইবার সিকিউরিটি আইন প্রয়োজন, তবে সাংবাদিকতা ব্যাহত করা যাবে না: প্রেস সচিব

খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী

দুর্গাপূজার নিরাপত্তায় ২ হাজার ৭২৭ মণ্ডপে বিজিবি মোতায়েন