হোম > জাতীয়

মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে সিইসির বৈঠক বাতিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ও যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। ছবি: সংগৃহীত

সিইসির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বৈঠক হওয়ার কথা ছিল আজ বৃহস্পতিবার দুপুর ২টায়। বৈঠকটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম।

তিনি জানান, আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের শার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের এ বৈঠকটি হওয়ার কথা ছিল।

আশ্রাফুল আলম বলেন, পূর্ব নির্ধারিত এই বৈঠকটি বাতিল করা হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে এটা জানানো হয়েছে।

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে নিরাপত্তাজনিত কারণে এ অনুষ্ঠান বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

দুপুরে আগারগাঁওয়ে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের ‘ব্লকেড’ কর্মসূচি চলায় আশেপাশের এলাকায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ কারণে বৈঠকটি বাতিল করা হয়।

তিন দফা দাবিতে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কৃষিবিদ ঐক্য পরিষদ ব্যানারে শিক্ষার্থীরা আগারগাঁও মোড় ‘ব্লকেড’ করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) আন্দোলনকারী শিক্ষার্থীরা।

ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিতে চীনে যাচ্ছেন মন্ত্রী মাহবুব আনাম

জেনারেল মঞ্জুরের কথায় ৪০ জন অফিসার হাত তুলে সমর্থন জানালেন

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াবে অর্থনীতি: মির্জা ফখরুল

উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা, সিলেট-সুনামগঞ্জেও সতর্কতা

পুরোনো প্রকল্প নিয়ে বিতর্ক, নতুন সফটওয়্যারে দুদক

চট্টগ্রামে বন্যায় ৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত: অর্থমন্ত্রী

বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায়: ফখরুল

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

ঢাকায় জুলাই মামলা: অভিযোগপত্রের তিন গুণ চূড়ান্ত প্রতিবেদন

ক্ষতিগ্রস্ত ২২ হাজার ঘরবাড়ি