হোম > জাতীয়

কোনো পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেননি রয়টার্সের প্রতিবেদক: সিএমপি

আজকের পত্রিকা ডেস্ক­

কোনো পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা না বলেই লিয়াকত আলী খান নামের এক কর্মকর্তার নামে উদ্ধৃতি দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। আজ বুধবার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, চট্টগ্রামের আদালতে সংঘর্ষ ও এক আইনজীবীকে হত্যার বিষয়ে রয়টার্স বা কোনো সাংবাদিক উপ–পুলিশ কমিশনার (দক্ষিণ) লিয়াকত আলী খানের সঙ্গে কথা বলেননি। লিয়াকত নামে চট্টগ্রামে চারজন কনস্টেবল আছেন। তাঁরাও কাউকে কোনো বক্তব্য দেননি। মনগড়া বক্তব্যকে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার বক্তব্য বলে চালিয়ে দিয়েছে রয়টার্স।

সিএমপির বিবৃতিতে বলা হয়েছে, চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানায় ৩১ অক্টোবর দায়ের করা মামলার (নং-৫২) এজাহারনামীয় ১ নম্বর আসামি সনাতন জাগরণ মঞ্চের নেতা চন্দন কুমার ধর প্রকাশ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার ও জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণ ও এর আশপাশের উদ্ভূত পরিস্থিতির ওপর বিদেশি সংবাদমাধ্যম রয়টার্সে গত ২৭ নভেম্বর বেলা ১২: ২৭ পিএম (জিএমটি+৬) সময়ে প্রকাশিত ‘One Killed in Bangladesh as Hindu protesters clash with police’ শিরোনামে একটি প্রতিবেদন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নজরে এসেছে।

রিপোর্টটি পরবর্তীতে ভয়েস অব আমেরিকাসহ আরও অনেক গণমাধ্যমে প্রকাশিত হয়। রিপোর্টটিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ–পুলিশ কমিশনার লিয়াকত আলী খানকে উদ্ধৃত করে লেখা হয়েছে, ‘A Muslim lawyer defending Das was killed amid protests outside the court [in Chittagong, said police officer Liaquat Ali. ’

রয়টার্স বা কোনো সাংবাদিক এই বিষয়ে উপ–পুলিশ কমিশনার (দক্ষিণ) লিয়াকত আলী খানের সঙ্গে কথা বলেননি। ঘটনার সময়ে তিনি আদালত প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার কাজে দায়িত্বরত ছিলেন। লিয়াকত নামে চট্টগ্রামে চারজন কনস্টেবল আছেন। তাঁরাও কাউকে কোনো বক্তব্য দেননি। কারও বক্তব্য গ্রহণ না করেই নিজেদের মনগড়া বক্তব্যকে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার বক্তব্য বলে চালিয়ে দেওয়া সাংবাদিকতার নীতিমালা পরিপন্থী।

ভবিষ্যতে রয়টার্স ও সব গণমাধ্যম এই ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছে সিএমপি।

উল্লেখ্য, রয়টার্সের প্রতিবেদনটি পরো সংশোধন করা হয়েছে। সেখানে ওই পুলিশ কর্মকর্তার বক্তব্য বাদ দেওয়া হয়েছে।

এই সময়ে আমাদের আধুনিক চলচ্চিত্র নির্মাণ করতে হবে: তথ্যমন্ত্রী

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার, হুঁশিয়ারি দিয়ে প্রত্যাহার বিদ্যুৎ বিভাগের

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ উদ্‌যাপন উপলক্ষে জাতীয় কর্মসূচি

জুলাইয়ে নির্যাতন ও হয়রানির শিকার ৫৫ সাংবাদিক: এইচআরএসএস

বিরোধী দলকে সঙ্গে নিয়ে রাজনৈতিক সংকটের সমাধান: মির্জা ফখরুল

কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্পে ২৫৫ জনকে বিনা মূল্যে চিকিৎসাসেবা

বিদেশি কোম্পানির শ্রমিকদের কল্যাণ তহবিল-সংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশ

নিয়োগের ৪ দিনের মাথায় এক সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান

সম্পত্তি দান করলেও জীবদ্দশায় ভোগ করতে পারবেন মা-বাবা