কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোস্তফা কামালকে কারা মহাপরিদর্শক পদে নিয়োগ দিয়েছে সরকার।
এই সেনা কর্মকর্তাকে প্রেষণে ওই পদে নিয়োগ দিয়ে তাঁর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ন্যস্ত করে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মোস্তফা কামাল এত দিন ভারপ্রাপ্ত কারা মহাপরিদর্শকের দায়িত্ব ছিলেন। কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পাওয়ায় তাঁকে কারা মহাপরিদর্শক পদে নিয়োগ দিল সরকার।
অন্যদিকে কর্নেল মো. সাইদুল ইসলামকে প্রেষণে কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক পদে নিয়োগ দিয়ে তাঁর চাকরিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।