হোম > জাতীয়

মন্ত্রিসভার শপথ বঙ্গভবনে না হয়ে কেন দক্ষিণ প্লাজায়, জানালেন আইন উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি, ঢাকা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপির ইচ্ছা অনুযায়ী, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে নিজের ব্যাখ্যা এবং সরকারের অবস্থান তুলে ধরেছেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, ‘আগামী মঙ্গলবার সকাল ১০টায় সংসদ সদস্যদের শপথ হবে। যে রকম পরিস্থিতি আমি ধারণা করছি, খুব সম্ভবত এটা প্রধান নির্বাচন কমিশনার (শপথ) পড়াবেন।’

আইন উপদেষ্টা বলেন, ‘বিএনপি থেকে আমাদের জানানো হয়েছে, (সংসদ সদস্যদের) শপথের পরপরই বিএনপি সকাল সাড়ে ১১টা-১২টার দিকে তাঁদের সংসদীয় দলের প্রধান নির্বাচিত করবেন। বিকেল ৪টায় সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে।’

আসিফ নজরুল আরও বলেন, ‘আমি এখন পর্যন্ত যেটা জানি (মন্ত্রিসভার সদস্যদের শপথ) সেটি রাষ্ট্রপতি করার কথা এবং উনি করবেন। কনভেনশন অনুযায়ী কারা কারা আমন্ত্রিত হবেন সেটা করা হবে, এটা ক্যাবিনেট ডিভিশন (মন্ত্রিপরিষদ বিভাগ) দেখছে।’

মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী থাকছেন কিনা— সেই প্রশ্নে আইন উপদেষ্টা বলেন, ‘আমি মিটিংয়ে শুনেছি এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বলা হয়েছে। কোনো প্রধানমন্ত্রী থাকছেন কিনা সেটা আমি জানি না।’

বঙ্গভবনে না হয়ে সংসদের দক্ষিণ প্লাজায় কেন মন্ত্রিসভার শপথ হবে, সেই প্রশ্নে আইন উপদেষ্টা বলেন, ‘বিএনপি এই অভিপ্রায় ব্যক্ত করেছিল। আমার ধারণা, যেহেতু এই সংসদটি একটু ভিন্ন, যেহেতু জুলাইয়ে ছাত্র-জনতার যে আত্মত্যাগ, এই যে অভ্যুত্থান, অনেক আত্মত্যাগ, অনেক কষ্ট, অনেক বেদনা, অনেক প্রাণহানির বিনিময়ে আমরা এই সংসদটা পেয়েছি। এই সংসদটা অন্যসব সংসদের থেকে আলাদা।’

আসিফ নজরুল আরও বলেন, ‘তা ছাড়া এই সংসদ প্রাঙ্গণে অনেকগুলো ঐতিহাসিক ঘটনা ঘটেছে, জুলাই ঘোষণা, জুলাই সনদ— এই দুটিকে ঘিরে যে অনুষ্ঠান সেটি সংসদেই আয়োজন করা হয়েছিল। সংসদের দক্ষিণ প্লাজাটা আমাদের কাছে বিভিন্ন কারণে স্মরণীয়, আমাদের প্রয়াতনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা হয়েছিল, এটার পাশে আমাদের সবার প্রিয় শহীদ ওসমান হাদীর জানাজা হয়েছিল; অনেক স্মৃতি জড়িত আছে। এখানে সেই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন ডকুমেন্টেশন প্রকাশের জায়গা হয়ে দাঁড়িয়েছিল। হয়তো সবকিছু বিবেচনা করে উনারা বিএনপি অভিপ্রায় ব্যক্ত করেছেন, আমরা সেটা অনুযায়ী আয়োজন করেছি।’

দেশে এমএফএস অ্যাকাউন্ট ২৪ কোটি, লেনদেন দেড় ট্রিলিয়নের বেশি

ঈদযাত্রায় মোবাইল কোর্ট বাড়ছে ৬৯টি, অতিরিক্ত ভাড়ায় কঠোর নজরদারি: সেতুমন্ত্রী

প্রধানমন্ত্রীর কাছে মামলার শিকার ২৮২ সাংবাদিকের তালিকা দিল সম্পাদক পরিষদ

মেঘনার ভাঙন রোধে স্থায়ী প্রকল্প, দ্রুত জরুরি কাজ শুরু: পানিসম্পদমন্ত্রী

গণমাধ্যম কমিশন গঠনে ‘পরামর্শক কমিটি’ করার সিদ্ধান্ত

প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সাক্ষাৎ

ফোর-জি নেটওয়ার্কের আওতায় দেশের ৯৯% মানুষ

ইউনূস সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট, আদেশ বৃহস্পতিবার

বিসিবির নির্বাচনে হস্তক্ষেপ করবেন না হাইকোর্ট

চালকের অদক্ষতা ও ত্রুটিপূর্ণ যানেই বেশি সড়ক দুর্ঘটনা: সড়ক পরিবহনমন্ত্রী