হোম > জাতীয়

সাইবার সিকিউরিটি আইন প্রয়োজন, তবে সাংবাদিকতা ব্যাহত করা যাবে না: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিআরইউ শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী। ছবি: আজকের পত্রিকা

সাইবার সিকিউরিটি আইন প্রয়োজন, তবে তা যেন মূলধারার সাংবাদিকতাকে ব্যাহত না করে, সে বিষয়টি নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ‘ডিআরইউর নতুন সদস্য বরণ অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিআরইউ শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী। ছবি: আজকের পত্রিকা

প্রেস সচিব সালেহ শিবলী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য, গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে পড়া মোকাবিলায় একটি সুসংগত আইন থাকা প্রয়োজন। একই সঙ্গে আইন প্রণয়নের ক্ষেত্রে সাংবাদিকতার স্বাধীনতা ও মূলধারার সংবাদমাধ্যমের ভূমিকার বিষয়টি বিবেচনায় রাখতে হবে। তিনি বলেন, আইন প্রণয়নের পর প্রয়োজন অনুযায়ী তা সংশোধন, সংযোজন বা বিয়োজন করা যেতে পারে। তবে রাষ্ট্র ও সমাজে নীতি-নৈতিকতা, আইনশৃঙ্খলা এবং নিয়মশৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য কার্যকর আইনি কাঠামো থাকা জরুরি। সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের শিকার সাধারণ মানুষের সুরক্ষায়ও সরকারের দায়িত্ব রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে প্রেস সচিব বলেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রতিদিন ফ্যাক্ট চেক বা তথ্য যাচাইভিত্তিক অনুষ্ঠান প্রচার করা যেতে পারে। এতে মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তথ্যের সত্যতা যাচাইয়ের সুযোগ পাবে এবং গুজবের বিস্তার কমবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

স্বাগত বক্তব্যে ডিআরইউর সাংগঠনিক সম্পাদক এম এম জসিম জানান, ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত চার শর বেশি রিপোর্টার এবার ডিআরইউর সদস্য পদের জন্য আবেদন করেছিলেন। এর মধ্য থেকে যাচাই-বাছাই করে সংগঠনের নিয়ম অনুসারে মাত্র ৪০ জনকে সদস্যপদ দেওয়া হয়েছে।

দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী

দুর্গাপূজার নিরাপত্তায় ২ হাজার ৭২৭ মণ্ডপে বিজিবি মোতায়েন

সুন্দরবনে বাঘ-মানুষের সংঘাত ঠেকাতে নাইলনের বেড়া

তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ: ডেপুটি স্পিকার

১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ

নতুন ঋণে শর্ত থাকবে, আলোচনা ইতিবাচক

আজ বিশ্ব খাদ্য দিবস: আউশ, আলু ও গমের উৎপাদন কমেছে

ছাড়ার আগেই টিকিট ব্লক

দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে বিজিবি-এসআরবি-পুলিশ-আনসার, আকাশে হেলিকপ্টার-ড্রোন