চুক্তিতে নিয়োজিত মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনিকে একই পদে রেখে দিচ্ছে সরকার। আগের চুক্তির ধারাবাহিকতায় তাঁকে ১৮ আগস্ট থেকে পুনরায় এক বছরের চুক্তিতে মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ দিয়ে আজ সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আলাদা প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হককেও আগের চুক্তির ধারাবাহিকতায় পুনরায় একই পদে ১৮ আগস্ট থেকে এক বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।