হোম > জাতীয়

তাবলিগ জামাতের দুই গ্রুপের বিবাদ নিরসনে কমিটি গঠন করছে সরকার: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিশ্ব ইজতেমা মাঠ। ফাইল ছবি

তাবলিগ জামাতের দুই গ্রুপের মধ্যকার বিবাদ নিরসনে সরকার সাত সদস্যের কমিটি গঠন করতে যাচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি আরও জানান, ধর্ম মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে এই কমিটি গঠন করা হবে। কমিটিতে উভয় গ্রুপের দুজন করে প্রতিনিধি থাকবেন।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, আগামীতে বিশ্ব ইজতেমা থেকে শুরু করে দুই গ্রুপের সম্পর্ক যাতে শান্তিপূর্ণভাবে চলমান থাকে সে বিষয়ে উভয় গ্রুপের নেতাদের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উভয় গ্রুপের যেকোনো সমস্যার সমাধানে কমিটি কাজ করবে। অচিরেই কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।

জানা গেছে, কাকরাইল মসজিদ এবং ইজতেমার ময়দান নিয়ে সাদ ও জুবায়ের গ্রুপের সঙ্গে ধর্ম উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী এবং উভয় গ্রুপের নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে সাদপন্থীরা অভিযোগ করেন, তাদের কাকরাইল মসজিদ থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। তাঁরা বলেন, মসজিদ আল্লাহর ঘর। তারা মসজিদের শান্তিপূর্ণভাবে অবস্থান করতে চান।

অন্যদিকে কাকরাইল মসজিদ নিয়ে কোনো বিরোধ আছে কি না, এ বিষয়ে জানতে চাওয়া হলে জুবায়েরপন্থী মাওলানা মামুনুল হক কোনো মন্তব্য করেননি।

মামুনুল হক বলেন, আগামীতে বিশ্ব ইজতেমা নিয়ে যাতে কোনো ঝামেলা না হয় এ জন্য উভয় গ্রুপের নেতাদের উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সাত সদস্যের একটি কমিটি গঠন করা হবে বলে জানান মামুনুল হক।

হজযাত্রীরা যেন কষ্ট না পান, তা নিশ্চিত করতে হবে : ধর্মমন্ত্রী

হজযাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে : বিমানমন্ত্রী

পলিসি গ্রুপের বৈঠক: নিয়ম বদলে ৪ হাজার এসআই নিয়োগের চিন্তা

জ্বালানি সংকট: সকাল ৬টায় লাইনে, ১০টায় তেল শেষ, সন্ধ্যা ৬টার জন্য অপেক্ষা

চার বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা

ফিরল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, থাকবে সরকারি ছুটি

দুই দপ্তরে নতুন সচিব

৪১৯ হজযাত্রীবাহী প্রথম ফ্লাইট সৌদি যাচ্ছে শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে

দুই শিবির নেতাকে গুলি: অভিযোগ গঠনের আদেশ ২০ এপ্রিল

প্রধানমন্ত্রীর সঙ্গে আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ