হোম > জাতীয়

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ, বদলি ও কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম-দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযোগ সংশ্লিষ্ট অন্যরা হলেন— যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন ও উপসচিব মো. মাসুম আহমেদ।

আজ বুধবার দুদকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগ অনুসন্ধানে ইতিমধ্যে চার সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। দুদকের উপপরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে বিশেষ টিমটিকে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে আসিফ মাহমুদের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধেও এর আগে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করেছে দুদক। ক্ষমতার প্রভাব খাঁটিয়ে তদবির-বাণিজ্য এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রায় ১১ মাস অনুসন্ধানের পর গত ফেব্রুয়ারিতে অভিযোগ থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়।

এর আগে ২০২৫ সালের মে মাসে মোয়াজ্জেমকে দুদকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে তদবির ও টেন্ডার-বাণিজ্যের মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগের কথা তখন জানানো হয়। মোয়াজ্জেম অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছিলেন।

পরে মোয়াজ্জেমের ব্যাংক হিসাব, সম্পত্তি ও অন্যান্য লেনদেন নিয়ে অনুসন্ধানের পাশাপাশি তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার জন্যও আদালতে আবেদন করেছিল দুদক।

বর্তমানে আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে শুরু হওয়া নতুন অনুসন্ধানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ, বদলি, কেনাকাটা এবং সংশ্লিষ্ট অনিয়ম-দুর্নীতির অভিযোগগুলো খতিয়ে দেখবে দুদকের বিশেষ টিম।

ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, অসত্য দাবি প্রেস কর্মকর্তার

৭ সচিবের দপ্তর বদল, নতুন ৩ সচিব

৬৯ হাজার এনআইডি সংশোধন আবেদন ডিজির টেবিলে, নিষ্পত্তির অপেক্ষায়

রটারড্যাম কনভেনশনে অনুস্বাক্ষরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ মন্ত্রিসভায় অনুমোদন

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

পদত্যাগ করলেন পিএসসির দুই সদস্য

শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন

গ্রামীণ কল্যাণের কাছে বকেয়া কর আদায়ে হাইকোর্টের রায় স্থগিত

দুর্গাপূজায় স্পিকার হাফিজ উদ্দিনের শুভেচ্ছাবার্তা