হোম > জাতীয়

শ্রীলঙ্কাকে বিপুল পরিমাণে ওষুধ সহায়তা দিল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শ্রীলঙ্কাকে বিপুল পরিমাণে ওষুধ দিয়ে সহায়তা করেছে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি (বাপি)। আজ বুধবার বাপির সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপন ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত হাইকমিশনার রুয়ান্থি ডেলপিতিয়াকে এই ওষুধসামগ্রী হস্তান্তর করেন।

এ সময় বাপির প্রতিনিধি এবং হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শ্রীলঙ্কাকে ওষুধ সহায়তা দেওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে, বেক্সিমকো ফার্মা, স্কয়ার, ইনসেপ্টা, রেনেটা, ইউনিমেড ইউনিহেলথ, হেলথকেয়ার, বিকন, একমি ল্যাবরেটরিজ, সিনোভিয়া ফার্মা এবং নুভিস্তা ফার্মাসহ বিভিন্ন ফার্মাসিউটিক্যাল।

দক্ষিণ এশিয়ার দুই বন্ধুত্বপূর্ণ দেশ বাংলাদেশ ও শ্রীলঙ্কা তাদের মধ্যে গভীর ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে মূল্য দেয়। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে তারা সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। এরই অংশ হিসেবে তারা সে দেশে ওষুধ পাঠিয়ে সহায়তা করা হলো।

প্রসঙ্গত, ২০২২ সালের মে মাসে বাংলাদেশ সরকার শ্রীলঙ্কাকে ২০০ মিলিয়ন ডলার মূল্যের ওষুধ সরবরাহ করেছিল।

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

সিটি করপোরেশনগুলো নগর সরকারে রূপান্তরের চিন্তাভাবনা চলছে: মির্জা ফখরুল

‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচি উদ্বোধন: শিশুদের উদ্যোগের প্রশংসা করলেন, নানা আবদার রাখলেন প্রধানমন্ত্রী

পাচার ও চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রুখতে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক, অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা

‎চট্টগ্রাম বিভাগ ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে: শিক্ষা উপদেষ্টা

অবসরে গেলেন আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম

সুয়ারেজ ও বর্ষার পানি একাকার হয়ে ঢাকা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে: সংসদে সাইফুল আলম

বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে