হোম > জাতীয়

আরও দুই জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে খাল খনন নিয়ে এক সভা শেষে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। ছবি: আজকের পত্রিকা।

প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে দুটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। আজ বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে খাল খনন নিয়ে এক সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।

পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, ‘দিনাজপুরের কাহারোল উপজেলার একটা খাল আমরা উদ্বোধনী কাজ সমাপ্ত করেছি এবং সেই খাল খননের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি এই এপ্রিল মাসে আমরা আরও দুটো খাল খননের কর্মসূচি হাতে নিচ্ছি, যেটি প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। একটি ঝিনাইদহ জেলার শৈলকুপায়, আরেকটি ফেনীতে হবে।’

এই দুই জেলায় প্রধানমন্ত্রী সরাসরি গিয়ে খাল খননের উদ্বোধন করবেন জানিয়ে শহীদউদ্দীন চৌধুরী বলেন, ‘এর পাশাপাশি মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরাও বিভিন্ন জেলায় তাঁদের কাজ দেখভাল করছেন।’

বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের কর্মসূচি নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার প্রত্যাশা ব্যক্ত করেন পানিসম্পদ মন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের যেটা টার্গেট, ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি, সেটি কবে নাগাদ আমরা চলমান বা দৃশ্যমান করব, সেটি নিয়ে আলোচনা হয়েছে।’

নৌযান চলাচলে সতর্ক থাকতে বলল বিআইডব্লিউটিএ

মানবতাবিরোধী অপরাধে দল হিসেবে আওয়ামী লীগের প্রাথমিক সম্পৃক্ততা মিলেছে: চিফ প্রসিকিউটর

সরকারি চাকরিতে শূন্য পদ ৫ লাখের বেশি, ক্যাডার ৮ হাজার: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘস্থায়ী করার সঙ্গে জড়িত কর্মকর্তাদের চিহ্নিত করা হচ্ছে: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী রাখতে অব্যাহত সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের

দেশে বছরে দুধের উৎপাদন দেড় কোটি টনের বেশি

বরেন্দ্র অঞ্চলের ১৫৩ ইউনিয়ন পানি সংকটাপন্ন

বিচারাধীন মামলার ডকেট কোর্ট পুলিশের হেফাজতেই রাখার নির্দেশ

দেশের আদালতে ৪৬ লাখ ৩৯ হাজার ৪৭৬টি মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ চলতি মাসেই: জাহেদ উর রহমান