হোম > জাতীয়

ভূমি উন্নয়ন কর দিতে মানুষ ভুলে গেছে: ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভূমিসেবা সপ্তাহ-২০২৫ উফ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার প্রস্তুতিমূলক সভায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, ‘ভূমি উন্নয়ন কর দিতে মানুষ ভুলে গেছে। জলমহাল বালুমহাল নিয়ে প্রায়ই আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। তবে আধুনিকায়ন হওয়ার ফলে পূর্বের বছরের তুলনায় এ বছর ৩০% বেশি ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে।’

সিনিয়র এই সচিব আভিযোগ করেন কর মেলা, ভ্যাট মেলা, বৃক্ষ মেলা, কৃষি মেলা প্রভৃতি মেলা অনুষ্ঠিত হলেও রাজস্ব সংগ্রহের ক্ষেত্রে তা করা হয় না। এই লক্ষ্যে এবারের ভূমি সপ্তাহে ভূমিসেবার দিকগুলোর সঙ্গে করের ওপর গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সভায় ভূমি সপ্তাহের সম্ভাব্য তারিখ ২৫-২৯ মে নির্ধারণ করা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান; সায়মা ইউনুস, অতিরিক্ত সচিব (জরিপ ও সায়রাত অনুবিভাগ); ড. মো. মাহমুদ হাসান, অতিরিক্ত সচিব (প্রশাসন); মো. আব্দুর রউফ এনডিসি, অতিরিক্ত সচিব (আইন অনুবিভাগ); মো. এমদাদুল হক চৌধুরী, অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ); মোহাম্মদ মাহফুজুর রহমান, অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন অনুবিভাগ)সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

যুবসমাজ দুর্নীতিবিরোধী আন্দোলনে নামলে অর্ধেক দুর্নীতি কমানো সম্ভব: দুদক

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের

অক্টোবরেই শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

হানি ট্র্যাপে ব্যবসায়ী-চাকরিজীবীদের ব্ল্যাকমেল, অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৫

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, হাতে তুলে দিলেন ক্রাউন প্রিন্সের চিঠি

১১ জুলাইয়ের মধ্যে স্বাভাবিক প্রসবকক্ষ স্থাপন না করলে সব ক্লিনিকের লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি শুরু

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

৩৪ বিচারককে বদলি

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন