তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর আগামীকাল বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মন্ত্রিসভার প্রথম বৈঠক। এদিন বেলা ৩টায় সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে যোগ দেওয়ার আগে সাভার জাতীয় স্মৃতিসৌধ এবং মা-বাবার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, আগামীকাল বেলা ১১টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর সোয়া ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলের সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এরপর যাবেন সচিবালয়ে এবং বিকেলে মন্ত্রিসভার বৈঠকে যোগ দেবেন।