হোম > জাতীয়

জিয়াউল আহসান সিরিয়াল কিলার: সাবেক সেনাপ্রধান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে সিরিয়াল কিলার হিসেবে উল্লেখ করেছেন সাবেক সেনাপ্রধান ইকবাল ভূঁইয়া। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জেরার সময় তিনি বলেন, জিয়াউল আহসান সিরিয়াল কিলার হওয়ায় তাঁকে পদোন্নতি দেওয়ার পক্ষে ছিলেন না জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া।

তাঁকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আমিনুল গণি টিটো। সঙ্গে ছিলেন জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারসহ আরও কয়েকজন।

শতাধিক গুম-খুনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের এ মামলার আসামি বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

আসামিপক্ষের আইনজীবীর প্রশ্নের জবাবে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম জানান, তিনি সেনাপ্রধান থাকাকালে জিয়াউল আহসান লে. কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতিপ্রাপ্ত হন। প্রমোশন বোর্ডের অধিকাংশের মতামতের ভিত্তিতে এই পদোন্নতি দেওয়া হয়। তবে জিয়াউল কখনো ভালো অফিসার ছিলেন না। সেনাবাহিনীতে সচরাচর স্টাফ কলেজ করা ছাড়া কাউকে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দেওয়া হয় না। জিয়াউল আহসান স্টাফ কলেজ করার যোগ্যতা কখনো অর্জন করেননি এবং স্টাফ কলেজ করেননি। লেফটেন্যান্ট কর্নেল হিসেবে তিনি কোনো ব্যাটালিয়ান কমান্ড করেননি। তাই তিনি কর্নেল পদে পদোন্নতির যোগ্য ছিলেন না।

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন আব্দুর রহমান সানি

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হলেন আতিকুর রহমান রুমন

উন্নয়নের মহাসড়কে না হাঁটলে বুঝতেই পারবেন না, আমরা কত পিছিয়ে আছি: সমাজকল্যাণমন্ত্রী

সকল সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর বিএনপি সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

দলমত, ধর্ম, দর্শন যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী

বিএনপির কোনো এমপি প্লট নেবেন না, এটি মহানবীর ‘ন্যায়পরায়ণতার’ আদর্শ: প্রধানমন্ত্রী

রমজানে নিরবচ্ছিন্ন পানি, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দিয়েছি: প্রধানমন্ত্রী

শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা