হোম > জাতীয়

অভ্যুত্থানে নিহতদের পরিবারের ইন্টারভিউ নিয়ে ডকুমেন্টারি করার আহ্বান তথ্য উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বিটিভিকে জনগণের মিডিয়া হিসেবে কাজ করতে হবে। সরকার নয়, জনগণ বান্ধব হতে হবে বিটিভিকে। 

আজ বুধবার রামপুরায় বাংলাদেশ টেলিভিশন পরিদর্শনকালে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এ কথা বলেন। ছাত্র- জনতার অভ্যুত্থানে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের পরিবারের ইন্টারভিউ নিয়ে ডকুমেন্টারি করার আহ্বানও জানান তিনি। 

উপদেষ্টা বলেন, ‘বিটিভিকে গণমাধ্যমের প্রকৃত নীতিমালা মেনে চলতে হবে। সংস্কারের জন্য আইন ও নীতিমালা পর্যালোচনা প্রয়োজন।’

তিনি আরও বলেন, প্রান্তিক বা ঢাকার বাইরেও গরিব মানুষ যারা এই মুভমেন্টে শহীদ হয়েছেন, তাঁদের গল্প জনগণকে জানানো দরকার।

এই সরকার কোনো দলকে উপস্থাপন করে না; তাই প্রচারের ক্ষেত্রে একচেটিয়া কোনো দলকে প্রাধান্য না দেওয়ার পরামর্শ দেন বিটিভিকে। তিনি বলেন, যাঁরা আওয়ামী সরকারের আমলে অনুষ্ঠান করতে পারেননি, যাঁরা বঞ্চিত ছিলেন, তাঁদের সুযোগ করে দেওয়া উচিত।

সরকারকে খুশি করতে যেন কিছুই না করা হয়, সে ব্যাপারে বিটিভিকে স্পষ্টভাবে বলে দেন তথ্য উপদেষ্টা। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৮ আগস্ট, বৃহস্পতিবার বিটিভিতে হামলায় অন্তত ১৮৪ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির ডিডিজি সাইদুর রহমান। এ হামলায় প্রতিষ্ঠানের কেউ আহত হয়েছেন  কি না জানতে চান তথ্য উপদেষ্টা। 

সংখ্যালঘুদের ওপর হামলা, বন্যার্ত মানুষের দুর্গতি, সারা দেশে চাঁদাবাজি, দখলদারত্ব এবং সীমান্তবর্তী হত্যার বিষয়গুলো গুরুত্ব সহকারে প্রচারের জন্য নির্দেশনা দেন উপদেষ্টা নাহিদ ইসলাম।

হজের প্রাক্‌-নিবন্ধন শুরু, হজযাত্রীদের দিতে হবে যেসব তথ্য

হোলি আর্টিজান ট্র্যাজেডির ১০ বছর: ৭ জাপানি নাগরিককে শ্রদ্ধাভরে স্মরণ করল জাইকা

দ্রুতই শুরু হবে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত্রী

দুদক কমিশনার নিয়োগে জীবনবৃত্তান্ত চেয়েছে বাছাই কমিটি, আবেদন যেভাবে

সংসদে কোনো খেলা নাই, গেমও নাই: চিফ হুইপ

বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ মেনে নেবে না বেইজিং: চীনা রাষ্ট্রদূত

খামেনির জানাজায় অংশ নিতে ইরানের উদ্দেশে স্পিকারের ঢাকা ত্যাগ

ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন: ১৭ হাজার কোটির প্রকল্প ভুগছে নকশার ভুলে

আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেন: ভারতের সঙ্গে শিগগির চালু হচ্ছে না ট্রেন

বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট