হোম > জাতীয়

সিলেটে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

আজকের পত্রিকা ডেস্ক­

আজ প্রধানমন্ত্রী তারেক রহমান হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন। ছবি: পিএমও

সিলেটে মুষলধারে বৃষ্টির মধ্যেই আজ শনিবার সকালে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সরাসরি মাজারে যান তিনি।

হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করেন প্রধানমন্ত্রী। এ সময় সহধর্মিণী ডা. জুবাইদা রহমান তাঁর সঙ্গে ছিলেন। এ ছাড়া সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীও উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ১০টা ৫ মিনিটে সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরে নেমে বৃষ্টি উপেক্ষা করেই প্রধানমন্ত্রী নগরের দরগাগেট এলাকায় অবস্থিত সুফিসাধক হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন।

মাজারে যাওয়ার পথে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হাজারো মানুষ জড়ো হন। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাঁরা তাঁকে শুভেচ্ছা জানান। তারেক রহমান নেতা-কর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে অভিবাদন জানান। মাজার জিয়ারত করে শহরের চাঁদনী ঘাটে জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। পরে সুধী সমাবেশ যোগ দেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী সিলেটে খাল খনন কর্মসূচি, নতুন কুঁড়ি স্পোর্টসসহ বিভিন্ন কর্মসূচি শেষ করে আজ রাতে ঢাকায় ফিরবেন।

গত ২১ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা এই সিলেট থেকেই শুরু করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

স্বরাষ্ট্রমন্ত্রীর হঠাৎ রমনা থানা পরিদর্শন, ১০ মিনিটে যা যা করলেন

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত ও জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

সিলেটে সুরমা নদীর বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

ভারত থেকে গরু আমদানির অনুমতিপত্রটি ভুয়া: প্রাণিসম্পদ মন্ত্রণালয়

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সফরসূচিতে যা আছে

বুদ্ধপূর্ণিমায় শান্তি ও সম্প্রীতির বার্তা এলজিআরডি মন্ত্রীর

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধের অহিংসার বাণী আজও প্রাসঙ্গিক: রাষ্ট্রপতি

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দেশের ক্রীড়াঙ্গনে যুগান্তকারী পরিবর্তন আনবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত সিলেট