হোম > জাতীয়

ঈদে সরকারি চাকরিজীবীরা ছুটি পাবেন ৫ দিন

আসন্ন ঈদুল ফিতরের ছুটি একদিন বাড়ানো হয়েছে। আগামী ২০ এপ্রিল নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

মো. মাহবুব হোসেন বলেন, ‘সুখবর হলো ২০ এপ্রিল সরকারি ছুটি হিসেবে থাকবে। মানুষের ভ্রমণ যেন স্মুথ হয়। এবার ঈদে তিন দিনের সরকারি ছুটির দুদিনই চলে যাচ্ছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের মধ্যে।’

২৪ মার্চ শুক্রবার রমজান শুরু হয়েছে। এবার রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল শনিবার ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা তৈরি করেছে সরকার। এ ক্ষেত্রে ২১ থেকে ২৩ এপ্রিল শুক্র, শনি ও রোববার ঈদের ছুটি থাকবে। এর আগে ১৯ এপ্রিল বুধবার শবে কদরের ছুটি। তবে ঈদের ছুটি শুরুর আগে ২০ এপ্রিল বৃহস্পতিবার অফিস খোলা ছিল, এবার এদিনও ছুটি ঘোষণা করা হলো। সে ক্ষেত্রে ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাওয়া যাবে। এর মধ্যে ২১ ও ২২ এপ্রিল পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। আর রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ২৩ এপ্রিল (রোববার)। সে ক্ষেত্রে ছুটি একদিন বাড়বে।

বাংলাদেশ এখন ভ্রমণের জন্য নিরাপদ: ট্রাম্পের বিশেষ দূত

বাংলাদেশকে আমিরাতের প্রেসিডেন্টের ধন্যবাদ, শিগগির ঢাকা সফরের আগ্রহ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী হবে: ট্রাম্পের বিশেষ দূত

আরব আমিরাতে বাতিল হচ্ছে বাংলাদেশিদের ভিসা, যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এআই ব্যবহারে সরকারি গোপন তথ্য ফাঁস হচ্ছে কি না, সতর্ক থাকার আহ্বান

বিগত দিনের মতো অপরিকল্পিত প্রকল্প হবে না: জ্বালানি প্রতিমন্ত্রী

রানিং স্টাফদের বিক্ষোভে সিরাজগঞ্জ এক্সপ্রেসসহ পশ্চিমাঞ্চলের ৯ ট্রেন বিলম্ব

রক্তমাখা পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাই আন্দোলনে আহত শেখ আজিজুর

লাইসেন্সধারী রিক্রুটিং প্রতিষ্ঠানের বড় অংশই অনিয়মে জড়িত: প্রতিমন্ত্রী নুরুল হক

২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর