হোম > জাতীয়

যুবসমাজ দুর্নীতিবিরোধী আন্দোলনে নামলে অর্ধেক দুর্নীতি কমানো সম্ভব: দুদক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

দেশের সাড়ে তিন কোটি যুবক দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হলে দেশের অন্তত ৫০ শতাংশ দুর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মানিলন্ডারিং বিভাগের মহাপরিচালক মো. মোকাম্মেল হক।

সোমবার (৬ জুলাই) দুদকের সেগুনবাগিচা প্রধান কার্যালয় সংস্থাটির মহাপরিচালক (তদন্ত-২) মোতাহার হোসেনের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মোকাম্মেল হক বলেন, দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে যুবসমাজের অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। তরুণদের সম্পৃক্ত করা গেলে দুর্নীতিবিরোধী লড়াই আরও কার্যকর হবে। তাঁর মতে, শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়; এ জন্য সমাজের সর্বস্তরের মানুষের, বিশেষ করে যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

অনুষ্ঠানে বিদায়ী বক্তব্যে তদন্ত-২ বিভাগের মহাপরিচালক মোতাহার হোসেন বলেন, দেশের স্বার্থে দুদককে একটি শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে টিকিয়ে রাখতে হবে।

তিনি জানান, আওয়ামী লীগ সরকারের সময়ে দায়িত্ব পালনের সময় মানসিক চাপের মধ্যে কাজ করতে হলেও বর্তমানে কাজের পরিবেশ অনেকটাই ইতিবাচক হয়েছে।

সম্প্রতি সরকার মোতাহার হোসেনকে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে। তাঁর বিদায়ী সংবর্ধনায় দুদকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, প্রায় চার মাস চেয়ারম্যান ও কমিশনারশূন্য থাকার পর দুদকে নতুন নেতৃত্ব নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে নতুন চেয়ারম্যান ও কমিশনার বাছাইয়ে একটি সার্চ কমিটিও গঠন করা হয়েছে।

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের

অক্টোবরেই শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

হানি ট্র্যাপে ব্যবসায়ী-চাকরিজীবীদের ব্ল্যাকমেল, অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৫

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, হাতে তুলে দিলেন ক্রাউন প্রিন্সের চিঠি

১১ জুলাইয়ের মধ্যে স্বাভাবিক প্রসবকক্ষ স্থাপন না করলে সব ক্লিনিকের লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি শুরু

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

৩৪ বিচারককে বদলি

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন

পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার