হোম > জাতীয়

সংসদের অধিবেশন পর্যবেক্ষণ করল অস্ট্রেলিয়ার প্রতিনিধিদল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন পর্যবেক্ষণ করল অস্ট্রেলিয়ার ১৩ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল। অস্ট্রেলিয়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার মিল্টন ডিক এমপির নেতৃত্বে প্রতিনিধিদলটি আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের চলমান অধিবেশন পর্যবেক্ষণ করে।

বিকেলের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্যদের কাছে সফররত প্রতিনিধিদলের উপস্থিতির কথা জানান এবং সংসদের সব সদস্যের পক্ষ থেকে তাঁদের স্বাগত জানান।

স্পিকার বলেন, ‘আমি আনন্দের সঙ্গে সংসদকে জানাচ্ছি যে অস্ট্রেলিয়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার মিল্টন ডিক এমপির নেতৃত্বে ১৩ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল এখানে উপস্থিত আছেন এবং আজকের চলমান জাতীয় সংসদের অধিবেশন পর্যবেক্ষণ করছেন।’

এই ঘোষণা দেওয়ার পর সংসদ সদস্যরা প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানান। প্রতিনিধিদল অধিবেশন পর্যবেক্ষণ করার সময় সংসদ সদস্যরা তাঁদের আইন প্রণয়ন কার্যক্রম অব্যাহত রাখেন এবং বেশ কয়েকটি বিল নিয়ে আলোচনা ও পাস করা হয়। তবে এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ছিলেন না।

জামায়াতের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, ফলাফল যেন দেরিতে না হয়: ইসি সচিব

সেনা কর্মকর্তা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা, সতর্ক করল আইএসপিআর

নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ

জামুকা সংশোধনে বিল পাস, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন

শিশুর অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি: ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড, দুজনের ১০ বছর

প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ

আবার পেছাল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল

শ্রমবাজার খুলতে সম্মত মালয়েশিয়া, বাংলাদেশি শ্রমিকদের ব্যয় কমানোর উদ্যোগ

আবু সাঈদ হত্যা মামলা: ৩০ আসামির কার কী সাজা

পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘ফুয়েল পাস’ অ্যাপ