হোম > জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

বাসস, ঢাকা  

প্রধানমন্ত্রীর কার্যালয়ে মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তুরস্কের উপ-পররাষ্ট্র মন্ত্রী বেরিস একিনচি। ছবি: বাসস

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচি।

আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর একিনচি সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান, নবনিযুক্ত মন্ত্রী ড. খলিলুর রহমান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আজই ঢাকায় আসেন একিনচি।