হোম > জাতীয়

সরকারি অফিসের সময়সূচি নিয়ে ছড়িয়ে পড়া পত্রটি ভুয়া: জনপ্রশাসন মন্ত্রণালয়

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জ্বালানি তেলের সংকটের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন করে সপ্তাহে তিন দিন অফিসের যে পত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেটি ঠিক নয় বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সাংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়কল্পে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন ও সপ্তাহে তিন দিন অফিস পরিচালনা প্রসঙ্গে গত ০১ এপ্রিল ২০২৬ তারিখে ০৫.০০.০০০০.১১০.২২.০৪৫.২৬.১২০ নম্বর স্মারকে একটি স্মারক পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় হতে এ ধরনের কোনো পত্র জারি করা হয়নি। এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হলো।

চলমান বিচার প্রক্রিয়ায় অ্যামনেস্টির হস্তক্ষেপের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

নিলয় জোয়ার্দারকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

সরকার চায় শেখ হাসিনা বিচারের মুখোমুখি হোন: স্বরাষ্ট্রমন্ত্রী

অফশোর বিডিংয়ে বিদেশি বিনিয়োগ আসবে, ‘চমক’ বিএনপি সরকার: জ্বালানিমন্ত্রী

পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির পথে এগোচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

আনসার-ভিডিপির ৪৬তম সমাবেশের দরবার নিয়ে বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে স্পষ্টীকরণ

পল্লবীতে শিশু হত্যা: আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু কাল, ইহরাম পরে মিনার পথে হাজিরা

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় প্রবীণ ও প্রতিবন্ধীদের ২৫ শতাংশ ছাড়, কাল থেকে কার্যকর