হোম > জাতীয়

জাপানি এমপির পোস্টের অনুবাদ বিপর্যয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম নিয়ে বিভ্রান্তি

আজকের পত্রিকা ডেস্ক­

জাপানি এমপির লেখা মূল পোস্ট। ছবি: স্ক্রিনশট

জাপানের পার্লামেন্ট ডায়েটের সদস্য এবং সাবেক অর্থ ও বাণিজ্যমন্ত্রী ইয়সুতোশি নিশিমুরা গতকাল মঙ্গলবার জাপান সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর নিজের ভেরিফায়েড এক্স হ্যান্ডলে তিনি ছবি শেয়ার করে একটি ক্যাপশন দেন।

জাপানি ভাষায় দেওয়া ক্যাপশনে এমপি নিশিমুরা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক ‘রহমান’কে উল্লেখ করলেও এক্সের স্বয়ংক্রিয় অনুবাদে ইংরেজিতে সেটি ‘হাসিনা’ হয়ে যায়।

যাচাই করে দেখা গেছে, ইয়সুতোশি নিশিমুরা তাঁর এক্স হ্যান্ডলে শেয়ার করা জাপানি ভাষার মূল ক্যাপশন গুগল ট্রান্সলেটসহ চ্যাটজিপিটি এবং জেমিনাইয়ের অনুবাদে প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করেছেন ‘রহমান’।

জাপানি এমপির লেখা মূল পোস্ট। ছবি: স্ক্রিনশট

এই বিভ্রান্তির কারণে অনেকেই এক্স ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় পোস্টটির ইংরেজি অনুবাদের স্ক্রিনশট নিয়ে শেয়ার করছেন। যদিও মূল জাপানি ভাষার পোস্টে জাপানের ওই এমপি ‘প্রধানমন্ত্রী রহমান’ বলেই উল্লেখ করেছেন।

এক্স–এর স্বয়ংক্রিয় অনুবাদে নামের বিপর্যয়। ছবি: স্ক্রিনশট

জাপানি ভাষায় তিনি যা লিখেছেন তার উচ্চারণ এমন, ‘Banguradeshu no rāman shushō to kaidan shimashita. Dōkoku to no giren wa Asou kaichō no moto, watashi ga kanji-chō o tsutomete imasu. Shushō kara wa, jinzai ikusei nado Nihon no shien no yōsei ga arimashita. 1 Oku 7 sen man-ri no jinkō o kakaeru shinkyōkokudesu. Nihon to shite hajimete shinkyōkoku to EPA (keizai renkei kyōtei) teiketsu ni dōi shita kunidesu. Kankei o kyōka shite ikimasu.’

জাপানি এমপির মূল পোস্টের গুগল ট্রান্সলেট অনুবাদ (উচ্চারণসহ)। ছবি: স্ক্রিনশট

গুগল ট্রান্সলেটের বাংলা অনুবাদে তাঁর পোস্টের অর্থ দাঁড়ায়, ‘আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী রহমানের সঙ্গে বৈঠক করেছি। আমি দেশটির সঙ্গে গঠিত সংসদীয় মৈত্রী গ্রুপের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছি, যার সভাপতিত্ব করেন জনাব (তারো) আসো। প্রধানমন্ত্রী মানবসম্পদ উন্নয়নের মতো ক্ষেত্রগুলোতে জাপানের সহায়তা চেয়েছেন। বাংলাদেশ ১৭ কোটি জনসংখ্যার একটি উদীয়মান রাষ্ট্র। এটিই প্রথম উদীয়মান দেশ, যার সঙ্গে জাপান একটি অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) সম্পাদনে সম্মত হয়েছে। আমরা আমাদের সম্পর্ক আরও জোরদার করা অব্যাহত রাখব।’

সমুদ্রে মাছের অভয়াশ্রম তৈরি করা হচ্ছে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানি প্রতিষ্ঠান ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

জেবিআইসির গভর্নর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলা নিয়ে আলোচনা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য সমীচীন হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-মালয়েশিয়া আলোচনা: মুক্ত বাণিজ্য চুক্তির পথে দুই দেশ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জয়-পরাজয়ের নিয়ামক হতে পারে হিন্দু ভোটার

বীরশ্রেষ্ঠ হামিদুরের মৃত্যুবার্ষিকী আজ

১০ পরিবারের ৭টিতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া

তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা জাপান প্রধানমন্ত্রীর

আইনজীবীর বয়স নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি