হোম > জাতীয়

উন্নয়নের মহাসড়কে না হাঁটলে বুঝতেই পারবেন না, আমরা কত পিছিয়ে আছি: সমাজকল্যাণমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আজ বুধবার দুপুরে সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমীনকে ফুল দিয়ে বরণ করেন মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা

দলীয়করণের ঊর্ধ্বে থেকে মন্ত্রণালয়ের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। আজ বুধবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জাহিদ হোসেন বলেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধে এবং চব্বিশের গণ-অভ্যুত্থানে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। অনেক ত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ। এ দেশের মানুষের প্রতি আমাদের অনেক দায়িত্ব রয়েছে। জনগণ আমাদের যে ম্যান্ডেট দিয়েছে, এ দায়িত্ব যথাযথভাবে পালন করতে চাই। এ জন্য দলীয়করণের ঊর্ধ্বে থেকে এ মন্ত্রণালয়ের উন্নয়নে আপনাদের সকলের সহযোগিতা চাই।’

দিনের শুরুতে মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমীনকে ফুল দিয়ে বরণ করেন মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তারা। এরপর অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেন জাহিদ হোসেন। তিনি বলেন, ‘বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব।’

জাহিদ হোসেন আরও বলেন, ‘আমরা বলি উন্নয়নের মহাসড়ক। এই মহাসড়কে না হাঁটলে বুঝতেই পারবেন না যে আমরা কত পিছিয়ে আছি।’ তিনি বলেন, ‘আমরা এখান থেকে কোনো আর্ন (উপার্জন) করতে আসিনি। আমরা মিতব্যয়ী হব এবং এই মন্ত্রণালয়ের উন্নয়নে সব দিক দিয়ে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।’

এ সময় সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন তাঁর বাবার স্মৃতিচারণা করে বলেন, ‘আমি আমার বাবার পূর্বের কাজ করার জায়গায় এসে বসেছি। আমি চাই এই মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও এগিয়ে নিতে। এ জন্য আপনাদের সকলের সহযোগিতা চাই।’

মতবিনিময় সভায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রোববারের মধ্যে চার্জশিট জমা দেবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

বিগ ক্যাট সুরক্ষা জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ

পল্লবীর সেই শিশুর বাসায় প্রধানমন্ত্রী

পল্লবীর সেই শিশুর বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেরাতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটি স্থগিতের রিট কার্যতালিকা থেকেই বাদ

ন্যায়পাল নিয়োগে নিষ্ক্রিয়তা নিয়ে রুল

ইউনূস সরকারের কর্মকাণ্ড তদন্তে কমিশন গঠনের রিট খারিজ

সুপ্রিম কোর্ট সচিবালয়ের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি ৯ জুন

পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনাসদস্যরা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরছেন: সেনাপ্রধান