হোম > জাতীয়

২০২১ সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত ১০৫৩ শ্রমিক: জরিপ  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ২০২১ সালে ১ হাজার ৫৩ জন শ্রমিক নিহত এবং ৫৯৪ জন শ্রমিক আহত হয়েছেন। কর্মক্ষেত্রে নির্যাতনের শিকার হন ১৪৭ জন এবং আহত হন ১২৫ জন। বিভিন্ন সেক্টরে ৪৩১টি শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে, যার মধ্যে ১৭২টি শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে তৈরি পোশাক খাতে। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস্) বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত সংবাদের ওপর ভিত্তি করে ‘বাংলাদেশের শ্রম ও কর্মক্ষেত্র পরিস্থিতি জরিপ-২০২১’ এ এসব তথ্য জানিয়েছে। 

জরিপের তথ্য অনুযায়ী ২০২১ সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত শ্রমিকের মধ্যে ১হাজার ৩ জন পুরুষ এবং ৫০ জন নারী। পরিবহন খাতে সবচেয়ে বেশি ৫১৩ জন শ্রমিকের মৃত্যু হয়। আহত ৫৯৪ জন শ্রমিকের মধ্যে ৫৭১ জন পুরুষ এবং ২৩ জন নারী। মৎস্য খাতে সবচেয়ে বেশি শ্রমিক আহত হয়েছেন। সড়ক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া, বজ্রপাত, অগ্নিকাণ্ড, ওপর থেকে পড়ে যাওয়া, পড়ন্ত বস্তুর আঘাত, বিষাক্ত গ্যাস, নৌ দুর্ঘটনা, দেয়াল বা ছাদ ধসে পড়া, সিলিন্ডার বিস্ফোরণ ইত্যাদি কর্মক্ষেত্রে দুর্ঘটনার অন্যতম কারণ বলে জরিপটিতে জানানো হয়েছে। 

গত বছর ২৮৬ জন শ্রমিক কর্মক্ষেত্রে নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ২৩২ জন পুরুষ এবং ৫৪ জন নারী। নির্যাতনের শিকার ১৪৭ জনের মৃত্যু হয়েছে। ২০২০ সালে ২৩২ জন শ্রমিক কর্মক্ষেত্রে নির্যাতনের শিকার হয়েছিলেন। জরিপ অনুযায়ী ৩০০ জন শ্রমিক কর্মক্ষেত্রের বাইরে নির্যাতনের শিকার হন। এর মধ্যে ১৯১ জন নিহত, ৭০ জন আহত, ৩ জন নিখোঁজ, ২৬ জনের ক্ষেত্রে আত্মহত্যা করেছেন। 

২০২১ সালে ৪৩১টি শ্রমিক আন্দোলনের ঘটনা ঘটে। সবচেয়ে বেশি ১৭২টি শ্রমিক আন্দোলনের ঘটনা ঘটে তৈরি পোশাক খাতে। এর মধ্যে ১২৬টি শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে বকেয়া বেতনের দাবিতে। আন্দোলনে একজন নারীসহ ৬ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হন ১৬৩ জন। আহতদের মধ্যে ১৩৭ জন শ্রমিকই তৈরি পোশাক খাতের।

শাহজালাল বিমানবন্দর: তৃতীয় টার্মিনাল চালুর সময় আরও পেছাল

গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক দুর্বলতায় নীতিনির্ধারণে পরিপক্ব হতে পারেনি দেশ: তথ্যমন্ত্রী

আ.লীগের বিচার না হওয়া পর্যন্ত রাজনীতি করার সুযোগ নেই: সংসদে পার্থ

যুক্তরাষ্ট্রে নিহত ২ শিক্ষার্থীর দেহাবশেষ দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিজিটাল আইনগুলো এখনো ঝুঁকিপূর্ণ, পুনর্মূল্যায়নের তাগিদ বিশিষ্টজনদের

বিএসইসি ও বীমা কর্তৃপক্ষে নিয়োগে বয়সসীমা তুলে দিতে সংসদে বিল

চা-শ্রমিকের ঘর থেকে ঢাবিতে, নিজের চোখে পৃথিবী দেখার লড়াইয়ে দৃষ্টিহীন হরিবল

অন্তর্বর্তী সরকারের নবীন সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শামার, প্রমাণ চাইলেন নাহিদ

রাষ্ট্রে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

মুক্তিযোদ্ধা-রাজাকার নিয়ে ফজলুর রহমানের বক্তব্যে সংসদে উত্তেজনা