হোম > জাতীয়

সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

আজকের পত্রিকা ডেস্ক­

জাতীয় সংসদ ভবনসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা হামলা করতে পারে বলে সতর্ক করেছে পুলিশ সদর দপ্তর। গত বৃহস্পতিবার বাহিনীর ইউনিট প্রধানদের কাছে পাঠানো এ সংক্রান্ত এক বার্তায় নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে।

‘নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সমর্থক কর্তৃক গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা সংক্রান্ত’ বার্তায় বলা হয়, সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এই চক্রটি জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা ও সদস্য, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং শাহবাগসহ গুরুত্বপূর্ণ এলাকায় হামলার পরিকল্পনা করতে পারে।

পুলিশ সদর দপ্তরের ওই বার্তায় সুনির্দিষ্ট করে উগ্রবাদী সংগঠনের নাম বলা হয়নি, তবে সম্প্রতি সংগঠনটির ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদ নামে এক সদস্যকে গ্রেপ্তারের তথ্য দেওয়া হয়েছে।

কবে, কোন ইউনিটের তরফে তাকে গ্রেপ্তার করা হয়েছে তাও বার্তায় স্পষ্ট করা হয়নি।

নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির সদস্যরা বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার পরিকল্পনাও করে থাকতে পারে জানিয়ে চিঠিতে বলা হয়, এসব ব্যক্তি দেশের সার্বিক নিরাপত্তার জন্য ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’।

এ পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের পাশাপাশি নজরদারি বৃদ্ধি ও সন্দেহভাজনদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।

পুলিশ সদর দপ্তরের সূত্রে জানা গেছে, তাদের (পুলিশ দপ্তর) কনফিডেন্সিয়াল বিভাগ থেকে এ ব্যাপারে একটি চিঠি ইস্যু করা হয়েছে। চিঠিটি প্রতিটি ইউনিটে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে তাদের কাজ চলছে।

জুলাই স্মৃতি জাগ্রত রাখবে গণভবনের জাদুঘর

এই সময়ে আমাদের আধুনিক চলচ্চিত্র নির্মাণ করতে হবে: তথ্যমন্ত্রী

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার, হুঁশিয়ারি দিয়ে প্রত্যাহার বিদ্যুৎ বিভাগের

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ উদ্‌যাপন উপলক্ষে জাতীয় কর্মসূচি

জুলাইয়ে নির্যাতন ও হয়রানির শিকার ৫৫ সাংবাদিক: এইচআরএসএস

বিরোধী দলকে সঙ্গে নিয়ে রাজনৈতিক সংকটের সমাধান: মির্জা ফখরুল

কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্পে ২৫৫ জনকে বিনা মূল্যে চিকিৎসাসেবা

বিদেশি কোম্পানির শ্রমিকদের কল্যাণ তহবিল-সংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশ

নিয়োগের ৪ দিনের মাথায় এক সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান