হোম > জাতীয়

গুলশানের ভোটার হলেন ড. ইউনূস

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

রাজধানীর গুলশান এলাকার ভোটার হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মিরপুর থেকে ভোটার এলাকা পরিবর্তন করে তিনি গুলশান এলাকায় করেছেন।

আজ রোববার নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসি সূত্র বলছে, প্রধান উপদেষ্টার ঠিকানা আগে রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংক কমপ্লেক্স ছিল। এটি পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের একটি ঠিকানায় নেওয়া হয়েছে, যা গুলশান-২-এর অন্তর্ভুক্ত। তাঁর স্থায়ী ঠিকানা চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডে।

সূত্রটি জানায়, ঠিকানা পরিবর্তন নিয়ে প্রধান উপদেষ্টা গত ফেব্রুয়ারিতে আবেদন করলে তা অনুমোদন করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।

নিয়ম অনুযায়ী, কোনো ব্যক্তি যে এলাকার ভোটার হন, সেই এলাকাতে তিনি ভোট দেন। সে হিসেবে প্রধান উপদেষ্টা গুলশান এলাকায় ভোট দেবেন। এলাকাটি ঢাকা-১৭ আসনের অন্তর্গত।

১৫ আগস্টের মধ্যে স্থানীয় নির্বাচনের বিধিমালা চূড়ান্তের নির্দেশ

স্বাস্থ্যমন্ত্রী...সো বিজি: স্পিকার

এনসিপির সমাবেশে হামলায় সংসদে আখতারের ক্ষোভ, পরে যা বললেন আইনমন্ত্রী

সংসদে ‘খুল্লাম খুল্লা’ ফোন ব্যবহার, এমপিদের সতর্ক করলেন স্পিকার

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি চলবে বুধবারও

প্রশ্নপত্র ফাঁসের সাজা ৫ বছরের কারাদণ্ড, সংসদে বিল পাস

দেশি জাতের গবাদিপশু উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

‘আমার সাথে পুলিশ নাই, মুরগি আছে’

নৌযান চলাচলে সতর্ক থাকতে বলল বিআইডব্লিউটিএ

মানবতাবিরোধী অপরাধে দল হিসেবে আওয়ামী লীগের প্রাথমিক সম্পৃক্ততা মিলেছে: চিফ প্রসিকিউটর