হোম > জীবনধারা > ভ্রমণ

বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫

সেরা ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন

ফিচার ডেস্ক, ঢাকা 

‘সেরা ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটর’ হিসেবে সম্মানিত হয়েছেন আবু মোহাম্মদ সালাহ উদ্দিন। তিনি দর্শকদের কাছে সালাহউদ্দিন সুমন নামে পরিচিত। ছবি: সংগৃহীত

ভ্রমণজগৎ ও ডিজিটাল স্টোরিটেলিংয়ে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালের ‘সেরা ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটর’ হিসেবে সম্মানিত হয়েছেন প্রখ্যাত সাংবাদিক ও ডিজিটাল মিডিয়া ব্যক্তিত্ব আবু মোহাম্মদ সালাহ উদ্দিন। তিনি দর্শকদের কাছে সালাহউদ্দিন সুমন নামে পরিচিত। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ভ্রমণ লেখক অ্যাসোসিয়েশন (বিটিডব্লিউএ) তাঁর হাতে এই মর্যাদাপূর্ণ পুরস্কার তুলে দেয়। ভ্রমণ লেখক, নির্মাতা ও উদ্যোক্তাদের অন্যতম শীর্ষ প্ল্যাটফর্ম বিটিডব্লিউএ সুমনের বৈপ্লবিক কাজের স্বীকৃতি হিসেবে এ সম্মানে ভূষিত করে। সাবেক বিবিসি সাংবাদিক এবং ‘বেঙ্গল ভিসতার’-র প্রতিষ্ঠাতা সুমনের বর্তমানে ফেসবুক ও ইউটিউব মিলিয়ে বিশ্বজুড়ে ৭০ লাখের (৭ মিলিয়ন) বেশি অনুসারী রয়েছে।

পুরস্কার গ্রহণের পর সালাহউদ্দিন সুমন এই প্ল্যাটফর্মের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপস্থিত ভ্রমণজগতের কিংবদন্তিদের শ্রদ্ধা জানান। তিনি বলেন, ’এমন একটি প্ল্যাটফর্ম থেকে এই সম্মাননা পাওয়া আমার জন্য অত্যন্ত গৌরবের। এখানে উপস্থিত অভিজ্ঞ ভ্রমণ উৎসাহীদের অসাধারণ সব গল্পের সামনে নিজেকে খুব ছোট মনে হচ্ছে। খ ম হারূন, শাকুর মজিদ, আহসান হাবীব এবং জিয়া হকের মতো বরেণ্য ব্যক্তিত্বদের সঙ্গে এই সম্মাননা ভাগ করে নিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’

রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ভ্রমণ লেখক অ্যাসোসিয়েশন (বিটিডব্লিউএ) সালাহউদ্দিন সুমনের হাতে এই মর্যাদাপূর্ণ পুরস্কার তুলে দেয়। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে এক ভিডিও বার্তায় সংগঠনের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল এই পুরস্কারের গুরুত্ব তুলে ধরে বলেন, ’সাধারণত গুণী মানুষকে মৃত্যুর পর স্বীকৃতি দেওয়ার একটি প্রবণতা থাকে। কিন্তু আমরা মনে করি, মানুষের কাজের মূল্যায়ন তাঁর জীবদ্দশায় হওয়া উচিত।’

সালাহউদ্দিন সুমনের পাশাপাশি আরও কয়েকটি বিভাগে পুরস্কার দেওয়া হয়। ভ্রমণসাহিত্যে মাহফুজুর রহমান, অ্যাডভেঞ্চার ভ্রমণে মুনতাসির মামুন, আলোকচিত্রে মোস্তাফিজ মামুন, সৃজনশীল শিল্প নির্দেশনায় আনিসুজ্জামান সোহেল এবং সেরা ভ্রমণবিষয়ক পত্রিকা হিসেবে ‘ভ্রমণ গদ্য’ এ পুরস্কার পায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উন্মাদ সম্পাদক আহসান হাবীব, কনজ্যুমার রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান, মিডিয়া ব্যক্তিত্ব কে এম হারুন এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মহিউদ্দিন হেলাল।

দেশের পর্যটন খাতে সৃজনশীলতাকে উৎসাহিত করতে দুই বছর পরপর এই সম্মাননা দেওয়া হবে বলে নিশ্চিত করেছে সংগঠনটি।

শ্রীমঙ্গলের সবুজ সাম্রাজ্যে এক দিন

টেক ট্যুরিজম: ভবিষ্যতের পৃথিবীতে ভ্রমণ

সাশ্রয়ী ফ্লাইট খোঁজার সেরা ৫ অ্যাপ

৩৩ বছর পূর্তি

জাহাজে বিশ্বভ্রমণ করতে চান, জেনে নিন ওয়ার্ল্ড ক্রুজের তথ্য

রোমাঞ্চকর গলাচিপা খুমে

ভ্রমণকালে কোন সতর্কসংকেতে কী করণীয়

ভ্রমণের তালিকায় রাখুন বছর সেরা ১০ সবুজ শহর

হোটেল বা রিসোর্ট বুকিংয়ের সময় যা মনে রাখবেন

মীর ও আমালের রোমাঞ্চকর বিশ্ব রেকর্ড