বিবিসি কালচার প্রকাশ করেছে বিশ্বের অন্যতম ৮টি রঙিন স্থাপত্যের নাম। ভ্রমণ তালিকায় রেখে দিতে পারেন এগুলো।
- শ্রী রঙ্গনাথস্বামী মন্দির: ভারতের তামিলনাড়ুতে ৬০ হেক্টরের বেশি জায়গাজুড়ে অবস্থিত এই মন্দিরে রয়েছে ২১টি কারুকার্যময় গোপুরম বা প্রবেশদ্বার।
- পালাউ দে লা মুসিকা কাতালানা: ১৯০৮ সালে স্পেনের বার্সেলোনায় নির্মিত এই কনসার্ট হলটি আর্ট নুভো ও মুরিশ শৈলীর মিশ্রণে গড়া। এর স্তম্ভ ও রঙিন কাচ রূপকথার আবহাওয়া তৈরি করে।
- দ্য গার্ডিয়ান বিল্ডিং: ডেনড্রয়েটের এই আর্ট ডেকো স্কাইস্ক্র্যাপার তৈরিতে প্রায় ২০ লাখ কমলা ইট ও টেরাকোটা ব্যবহার করা হয়েছে। যুক্তরাষ্ট্রে অবস্থিত এই বিল্ডিংকে ক্যাথেড্রাল অব ফাইন্যান্স বলা হয়।
- ডি বিজেনকরফ ডিপার্টমেন্ট স্টোর: ইতালীয় স্থপতি জিও পোন্তি ১৯৬৯ সালে নেদারল্যান্ডসে এটি নির্মাণ করেন। ওপর থেকে দেখা ডাচ ফসলি জমির সবুজ রূপ থেকে অনুপ্রাণিত হয়ে এর নকশা করা হয়েছে।