হোম > জীবনধারা > ভ্রমণ

স্পেনে ৫ মাসে সাড়ে ৩ কোটির বেশি বিদেশি পর্যটক

ফিচার ডেস্ক

ফ্রান্সের পর বিশ্বের দ্বিতীয় সর্বাধিক পর্যটক আগমনকারী দেশ স্পেন। চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশটিতে ৩ কোটি ৬৮ লাখ বিদেশি পর্যটক ভ্রমণ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় এই সংখ্যা ৫ শতাংশ বেশি। মধ্যপ্রাচ্যের সংঘাতজনিত বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও দেশটির পর্যটন খাত এই প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে।

স্পেনের জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, শুধু মে মাসে দেশটিতে ১ কোটি ৩ লাখ আন্তর্জাতিক পর্যটক ভ্রমণ করেছে, যা গত বছরের মে মাসের তুলনায় ৯ দশমিক ৫ শতাংশ বেশি।

জানুয়ারি থেকে মে পর্যন্ত স্পেন ভ্রমণ করেছে ৭০ লাখের বেশি যুক্তরাজ্যের পর্যটক। এ সংখ্যা আগের বছরের তুলনায় ৩ দশমিক ৬ শতাংশ বেশি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ লাখ পর্যটক ছিল ফ্রান্সের। আর তৃতীয় সর্বোচ্চ পর্যটক এসেছিল জার্মানি থেকে; ৪৫ লাখ।

এই সময়ে আন্তর্জাতিক পর্যটকদের মোট ব্যয় হয়েছে ৭ দশমিক ৮ শতাংশ বেড়ে ৫০ দশমিক ২৫৭ বিলিয়ন ইউরো।

ইউরো নিউজের এক প্রতিবেদনে বিশ্লেষকদের উদ্ধৃত করে বলা হয়েছে, আমেরিকা মহাদেশের পর্যটকের সংখ্যা বৃদ্ধি, ব্যবসায়িক ভ্রমণের

সুযোগ এবং চলমান ভূরাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেও নিরাপদ ও স্থিতিশীল গন্তব্য হিসেবে স্পেনের প্রতি বাড়তি আগ্রহ তৈরি হয়েছে পর্যটকদের। ফলে নিরাপদ গন্তব্য হিসেবে তারা বেছে নিয়েছিল স্পেন।

চীনের বুকে এক টুকরা মারাকেশ

দুর্যোগে পর্যটকদের পাশে রিসোর্ট ও কটেজ মালিক সমিতি

ট্যুর প্যাকেজ বুক করলেই মিলবে সৌদি ভিসা

যে গ্রামে পর্যটকদের রোববার প্রবেশ নিষেধ

নির্দিষ্ট সময়ে বিমানের আলো কেন নেভানো হয়

সূর্যোদয়ের দেশে

সাপা: এক পরাবাস্তব শহরের গল্প

পর্যটনে প্রথম প্রান্তিক কাটল যেভাবে

সাঙ্গুর বুকে রাজা পাথর: পাহাড়, নদী আর ঝরনার অনন্য মেলবন্ধন

বর্ষায় বেড়ানোর দারুণ সব জায়গা