হোম > জীবনধারা > ভ্রমণ

দুর্গাপূজায় উবারের বিশেষ অফার

ডেস্ক রিপোর্ট

রাত পোহালেই দুর্গাপূজা। অনেকের আছে নানান পরিকল্পনা পরিবার অথবা বন্ধুদের সঙ্গে। আত্মীয়স্বজনের বাড়ি যাওয়া, মণ্ডপে মণ্ডপে ঘুরে পূজা দেখা এই উৎসবের আনন্দময় অংশ। যাঁরা পরিবারসহ ঢাকায় কিংবা ঢাকার বাইরে ঘুরে পূজা দেখতে চান কিন্তু নিজের গাড়ি নেই, তাঁদের জন্য রাইডশেয়ারিং অ্যাপ উবার নিয়ে এসেছে বিশেষ অফার। উবারের গাড়ি নিয়ে এবার মণ্ডপে মণ্ডপে ঘোরা যাবে।

মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ানো ব্যাপারটি বেশ মজার। তবে এর জন্য আগে থেকে পরিকল্পনা করা চাই। আপনি যেসব জায়গায় ঘুরে বেড়াতে চান, তার তালিকা তৈরি করুন। কার সঙ্গে ঘুরতে চান, সেটা ঠিক করুন। কী পরতে চান, সেটিও গুরুত্বপূর্ণ।

যদি বেশ কয়েকজন মিলে ঘুরতে চান এবং একই দিনে একাধিক মণ্ডপে যাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে বেছে নিন রেন্টালস সার্ভিস। এ ক্ষেত্রে আপনি আগে থেকে রাইড বুক করে রাখতে পারেন। আর এই গাড়ি ১০ ঘণ্টার জন্য আপনার সঙ্গে রাখার সুযোগ থাকছে।

সবচেয়ে বড় সুবিধা হলো, এই সার্ভিসে আপনি আপনার পছন্দের জায়গাগুলো ঘুরে দেখার জন্য পর্যাপ্ত সময় পাবেন। পার্কিং, গাড়ির নিরাপত্তা, পরের গন্তব্যে কীভাবে যাবেন— এসব নিয়ে কোনো দুশ্চিন্তাই করতে হবে না। এ ছাড়া রাইডশেয়ারিং সার্ভিসের নিরাপত্তা ফিচারের কারণে যে চালকের সঙ্গে আপনি ও আপনার বন্ধুরা ঘুরে বেড়াবেন, তাঁর পরিচয়ও জানা যাবে।

ট্যুর প্যাকেজ বুক করলেই মিলবে সৌদি ভিসা

যে গ্রামে পর্যটকদের রোববার প্রবেশ নিষেধ

নির্দিষ্ট সময়ে বিমানের আলো কেন নেভানো হয়

সূর্যোদয়ের দেশে

সাপা: এক পরাবাস্তব শহরের গল্প

পর্যটনে প্রথম প্রান্তিক কাটল যেভাবে

সাঙ্গুর বুকে রাজা পাথর: পাহাড়, নদী আর ঝরনার অনন্য মেলবন্ধন

বর্ষায় বেড়ানোর দারুণ সব জায়গা

কাউটিয়ার শতবর্ষী বটগাছ

বর্ষাকালে বেছে নিন সঠিক জুতা