হোম > জীবনধারা > ভ্রমণ

হিমালয়ের কোলে ট্রেকিংয়ের দারুণ সময়

ফিচার ডেস্ক

হিমালয়-কন্যা নেপাল বছরের প্রতিটি ঋতুতেই আপন সৌন্দর্যে অনন্য। তবে যাঁরা ট্রেকিংয়ের জন্য আদর্শ আবহাওয়া এবং মনোমুগ্ধকর পাহাড়ি দৃশ্যের খোঁজে আছেন, তাঁদের জন্য মে মাস হতে পারে সেরা সময়। বর্ষা শুরুর ঠিক আগের এই মাসে বিদায়ী বসন্ত প্রকৃতি সতেজ করে রাখে।

মে মাসের আবহাওয়া

মে মাসে নেপালের আবহাওয়া সাধারণত স্থিতিশীল থাকে। এই সময়ে বাতাসের আর্দ্রতা কিছুটা বাড়তে শুরু করলেও বর্ষা আসে দেরিতে। এ সময় নেপালে দিনের বেলা আকাশ পরিষ্কার ও নীলাভ থাকে। এতে পাহাড়ের দৃশ্য দেখা যায় একদম নিখুঁত। ২ হাজার ৫০০ মিটার উচ্চতায় দিনের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে অবস্থান করে বলে হাইকিংয়ের জন্য সময়টি আরামদায়ক।

এ সময়ে পাহাড়ে রাত ও সন্ধ্যা রোমাঞ্চকর। উচ্চতাভেদে রাতের তাপমাত্রা ৮ ডিগ্রি থেকে মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। মে মাসের শেষ দিকে মাঝেমধ্যে বিকেলের পর হালকা বজ্রবৃষ্টি বা ঝিরঝিরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। এগুলো ধুলাবালু কাটিয়ে চারপাশ আরও সতেজ করে তোলে।

কেন মে মাসেই ট্রেকিং করবেন

আকাশ এই সময় মেঘমুক্ত থাকে। এভারেস্ট, অন্নপূর্ণা বা ধবলগিরির মতো শৃঙ্গগুলো অত্যন্ত স্পষ্টভাবে দেখা যায়। আলোকচিত্রীদের জন্য

এ সময় ছবি তোলার দারুণ সুযোগ। এই মাসে পাহাড়ের ঢালগুলো লাল, গোলাপি ও সাদা রডোডেনড্রন ফুলে ছেয়ে থাকে। বুনো ফুলের এই সমারোহ আপনার দীর্ঘ পথের ক্লান্তি নিমেষে ভুলিয়ে দেবে।

এই সময় দিনের স্থায়িত্ব বেশি থাকে। ফলে অনেকটা সময় নিয়ে ধীরে-সুস্থে প্রকৃতি উপভোগ করতে করতে পথ চলা যায়।

সেরা ট্রেকিং রুট

  • মে মাসে নেপালের প্রায় সব রুটই ট্রেকারদের জন্য উন্মুক্ত থাকে। তবে বিশেষ কিছু ট্রেইল এই সময়ে বেশি সুন্দর হয়ে ওঠে। সেগুলোর মধ্যে রয়েছে—
  • এভারেস্ট বেসক্যাম্প: বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গকে কাছ থেকে দেখার সেরা সময় এটি। সগরমাথা ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে এই যাত্রা আপনাকে দেবে এক অনন্য অভিজ্ঞতা।
  • অন্নপূর্ণা সার্কিট ও বেসক্যাম্প: অন্নপূর্ণা রেঞ্জের প্যানোরামিক ভিউ এবং থোরং লা পাস অতিক্রমের জন্য মে মাসের আবহাওয়া বেশ সহায়ক।
  • লাংতাং ভ্যালি: তামাঙ্গ সংস্কৃতির ছোঁয়া আর হিমবাহের সান্নিধ্য পেতে লাংতাং ট্রাকের তুলনা হয় না।
  • মানাসলু সার্কিট: যাঁরা একটু নির্জনে গিয়ে পাহাড়ের আদিম রূপ দেখতে চান, তাঁদের জন্য মানাসলু ট্রেকের লারকে লা পাস ভ্রমণ করার সেরা সময় এটি।

প্রয়োজনীয় প্রস্তুতি ও সতর্কতা

  • পাহাড়ের আবহাওয়া যেকোনো সময় খারাপ হতে পারে। তাই মে মাসে ট্রেকিংয়ে যাওয়ার আগে কিছু জিনিস সঙ্গে রাখা জরুরি—
  • কয়েক স্তরের কাপড় সঙ্গে রাখুন। দিনের জন্য হালকা ট্রেকিং শার্ট এবং রাতের জন্য উন্নত মানের ডাউন জ্যাকেট অথবা থার্মাল পোশাক।
  • এই মাসের শেষে যেহেতু বৃষ্টির সম্ভাবনা থাকে, তাই রেইনকোট বা রেইন গিয়ার সঙ্গে রাখুন।
  • টিমস কার্ড, নির্দিষ্ট অঞ্চলের কনজারভেশন পারমিট সংগ্রহ করে রাখুন।
  • উচ্চতাজনিত অসুস্থতা মোকাবিলায় ট্রাভেল ইনস্যুরেন্স থাকা জরুরি। এ ছাড়া নিবন্ধিত গাইড এবং ট্রেকিং কোম্পানির মাধ্যমে যাত্রা করলে নিরাপত্তা ও থাকা-খাওয়ার নিশ্চয়তা পাওয়া যায়।

অফ-পিক সিজনে কম খরচে থাইল্যান্ড ভ্রমণ

মধ্যবিত্তকে কি ঘরে রাখা যাবে

এই সময়ের আবহাওয়ায় ভ্রমণে যা সঙ্গে রাখবেন

সেরা ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন

শ্রীমঙ্গলের সবুজ সাম্রাজ্যে এক দিন

টেক ট্যুরিজম: ভবিষ্যতের পৃথিবীতে ভ্রমণ

সাশ্রয়ী ফ্লাইট খোঁজার সেরা ৫ অ্যাপ

৩৩ বছর পূর্তি

জাহাজে বিশ্বভ্রমণ করতে চান, জেনে নিন ওয়ার্ল্ড ক্রুজের তথ্য

রোমাঞ্চকর গলাচিপা খুমে